প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ২:২১:৪৬,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।
বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী।
উল্লেখ্য, এরআগে সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় একাধিক নেতা আক্রান্ত হন।






