গণস্বাস্থ্যের কিটের রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ!
প্রকাশিত হয়েছে : ৫:২৭:২১,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৬২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের মানদণ্ড গ্রহণযোগ্য মাত্রার নীচে হওয়ায় তার রেজিস্ট্রেশন না দেয়ার সুপারিশ করেছে ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি।
উদ্ভাবিত এ অ্যান্টিবডি কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নীচে হওয়ায় রেজিস্ট্রেশন না দেয়ার জন্য তারা এ সুপারিশ করে।
গত ২১ জুন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের আবেদনের প্রেক্ষিতে ২১ ও ২৩ জুন ওষুধ প্রশাসনের ‘টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ, ভ্যাক্সিন অ্যান্ড মেডিক্যাল ডিভাইস কমিটি’র দুটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের সেনসিভিটি এবং স্পেসিফিসিটির সর্বনিম্ন লেভেল যথাক্রমে ৯০ শতাংশ এবং ৯৫ শতাংশ নির্ধারণ করা হয়।
কিন্তু, গণস্বাস্থ্যের কিটের সেনসিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ ৬৯ দশমিক ৭ শতাংশ হওয়ায় এর রেজিষ্ট্রেশন না দেয়ার সুপারিশ করে ঔষুধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি।






