logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশী কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশী কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে : ৯:২৫:১১,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ১৪৯৭ বার পঠিত

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন বিগত এক দশকের ধারাবাহিকতায় ব্রিটিশ বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একটি অনন্যসাধারণ অনুষ্ঠান আজ সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে আয়োজন করে। অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের শিক্ষা কারিকুলাম ২০১৬-এর অধীনে জিসিএসই পরীক্ষায় ন্যূনতম ১০টি বিষয়ে ‘এ’/‘এ*’ এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম ৩টি বিষয়ে‘এ’/‘এ*’ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮৮ জন ছাত্র-ছাত্রীকে এই সম্মাননা প্রদান করা হয়। এ ধরণের উদ্যোগ বাংলাদেশের দূতাবাস/হাই কমিশনসমূহের মধ্যে একমাত্র লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনই বিগত এক দশক যাবত আয়োজন করে আসছে।

বাংলা ভাষা এবং তার ঐতিহ্য যুক্তরাজ্যে বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে আরো পরিচিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলা বিষয়ে যে সকল শিক্ষার্থী ভাল করেছেন, তাদেরকেও এই প্রথমবারের মত সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ হাইকমিশন বাংলা ভাষার বিশেষ অবদানে ও একুশে ফেব্রুয়ারির ঐতিহ্যবাহী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”-এর জন্য বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও সাহিত্যিক জনাব আব্দুল গাফ্ফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মো: নাজমুল কাওনাইন তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ব্রিটিশ বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের অসাধারণ কৃতিত্ব বৃটেনে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সম্মাননাপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আগামী দিনের সম্ভাব্য নেতৃত্ব অভিহিত করে তিনি বলেন, আজকের এই সম্মাননা স্মারক ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে সহায়ক হবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধনকে আরো সুদৃঢ় করবে। হাই কমিশনার কাউনাইন সম্মাননাপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের আগামী দিনে ব্রিটিশ-বাংলাদেশ বন্ধনের দূত হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে আহবান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি, যুক্তরাজ্য সরকারের মিনিষ্টার ফর এভিয়েশন লর্ড আহমেদ অব উইম্বলডন, বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মনি এমপি, হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি এমপি, স্টিফেন টিমস এমপি, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখ, ব্যারোনেস ভার্মা, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মিজ জিন ল্যামবাট্ এমইপিসহ সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশ হাই কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সম্মাননাপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। এছাড়াও, অনুষ্ঠানটিতে সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ, প্রবাসী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং যুক্তরাজ্যের মূলধারার ও প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশী শিশু-কিশোররা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এচিভমেন্ট এওয়ার্ড-২০১৬ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ২৮ পৃষ্টার একটি স্মরণিকা প্রকাশ করে।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top