logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. চির‌নিদ্রায় আফজাল হো‌সেন র‌ফি, শোক প্রকাশ

চির‌নিদ্রায় আফজাল হো‌সেন র‌ফি, শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে : ৭:৩৪:২৯,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৯৫৪ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: সর্বস্ত‌রের মানু‌ষের ভালবাসায় চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন গোলাপগ‌ঞ্জের প‌রি‌চিত মুখ, যুব‌নেতা আফজাল হো‌সেন র‌ফি।

সোমবার (২২ জুন) রাত ৯টায় দত্তরাইল শাহী ঈদগাহ মা‌ঠে জানাযা শে‌ষে পা‌রিবা‌রিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযা পূ‌র্বে আফজাল হো‌সেন র‌ফির স্মৃ‌তিচারণ নি‌য়ে আ‌লোচনা ক‌রেন তাঁর বাল‌্যবন্ধু ও গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান নোমান উ‌দ্দিন মুরাদ, উপ‌জেলা তাবলীগ জামা‌তের আমীর ও মরহু‌মের বড় মামা হারুনুর র‌শিদ ইরন মিয়া, মরহু‌মের ছোট ভাই রাজু আহমদ, সাবেক ইউ‌পি সদস‌্য জাকা‌রিয়া হো‌সেন উজ্জল।

জানাযায় বি‌ভিন্ন রাজনৈ‌তিক, সামা‌জিক সংগঠ‌নের নেতৃবৃন্দ, জনপ্রতি‌নি‌ধি, সাংবা‌দিক, আ‌লেম-ওলামা, ব‌্যবসায়ী, ক্রীড়া ব‌্যক্তিত্ব, যুবসংগঠকসহ সর্বস্ত‌রের মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

গোলাপগ‌ঞ্জের স‌র্বোচ্চ বিদ‌্যাপীঠ ঢাকাদ‌ক্ষিণ সরকারী ক‌লে‌জের সাবেক জিএস, জাসদ নেতা ও ক্রীড়া ব‌্যক্তিত্ব আফজাল হো‌সেন র‌ফি সোমবার বেলা ১ টার দি‌কে হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে সি‌লেট হার্ট ফাউ‌ন্ডেশন হাসপাতা‌লে ই‌ন্তেকাল ক‌রেন। মৃত‌্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৪৫। তি‌নি পিতা, স্ত্রী, দুই সন্তানসহ অসংখ‌্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

এ‌দি‌কে, আফজাল হো‌সেন র‌ফির মৃত‌্যু‌তে দেশ বি‌দে‌শের বি‌ভিন্ন সামা‌জিক সংগঠন শোক প্রকাশ ক‌রে‌ছেন।

এক শোকবার্তায় গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ‌্যাল ট্রা‌স্ট ইউ‌কের সভাপ‌তি মোহাম্মদ আব্দুল বা‌ছিত,  সাধারণ সম্পাদক আ‌নোয়ার শাহজাহান এবং কোষাধ্যক্ষ বদরুল আলম বাবুল মরহু‌মের মাগ‌ফেরাত কমনা ও শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে তারা ব‌লেন, আফজাল হো‌সেন র‌ফি ছি‌লেন গোলাপগ‌ঞ্জের সকল ন‌্যায‌্য দা‌বি দাওয়া আদায় আ‌ন্দোল‌নের একজন সম্মুখ সা‌রির নেতা। গোলাপগঞ্জের তেল গ্যাস নিয়ে সাইপাম আন্দোলন, প্রস্তা‌বিত উপ‌জেলা স্ট‌্যা‌ডিয়াম বাস্তবায়‌ন আ‌ন্দোলনসহ গোলাপগঞ্জের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল।

সর্বশেষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসামগম এড়াতে ঢাকাদক্ষিণ বাজারের শপিংমল বন্ধের দাবিতে সর্বস্তরের মানুষকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেছিলেন রফি।

আজ র‌ফির মৃত‌্যু‌তে শুধু গোলাপগঞ্জ উপ‌জেলা সোশ‌্যাল ট্রাস্টই নয়, দেশ বি‌দে‌শে অবস্থানরত আফজাল হো‌সেন র‌ফির প‌রি‌চিত অ‌নেকেই আজ শোকাহত। নেতৃবৃন্দ আফজাল হো‌সে‌নের মাগ‌ফিরা‌তের জন‌্য সক‌লের কা‌ছে দোয়া কামনা ক‌রেন।

এছাড়া অনলাইন পোর্টাল আমা‌দের প্রতি‌দিন ও জালালাবাদ টি‌ভি প‌রিবারের পক্ষ থে‌কেও শোক প্রকাশ করা হ‌য়ে‌ছে।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top