বদরউদ্দিন কামরানের মৃত্যুতে জালালাবাদ ফাউন্ডেশন ইউকের শোক
প্রকাশিত হয়েছে : ৬:০২:০৩,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৬০২ বার পঠিত
প্রেস বিজ্ঞপ্তি:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জালালাবাদ ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যানে কাজ করে যাওয়া স্বজন মানুষটি মহামারী করোনায় আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। মহামারী করোনায় অনেকেই যখন নিরাপদে থাকতে নিজেকে নিয়ে ব্যস্ত তার বিপরীতে তিনি ছিলেন মানুষের সান্নিধ্য, সকলের ভালো থাকার জন্য সাধ্যানুযায়ী সব প্রয়োজন পুর্ন করতে অবিরাম চেষ্টায় ছিলেন। সেই প্রিয় মানুষটি শেষ পর্যন্ত মহামারি করোনার কাছে পরাস্ত হয়ে রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তিনি রাজনৈতিক জীবনে ছিলেন প্রগতিশীল চিন্তা ও মুল্যবোধের একজন সফল রাজনীতিবিদ এবং একজন সফল নগর পিতা ছিলেন, তাহার মৃত্যুতে সিলেটের মানুষ হারালো একজন আপাদমস্তক ভালো মানুষকে আর জাতি হারালো একজন বিশ্বস্ত নেতাকে।
বদর উদ্দিন আহমদ কামরানের চলে যাওয়ায় নি:সন্দেহে অপুরনীয় ক্ষতি হয়ে গেলো সমাজ ও মানবতার কল্যানের।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জালালাবাদ ফাউন্ডেশন ইউকে’র সভাপতি মোহাম্মদ শামীম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছির ও ট্রেজারার সরওয়ার হোসেন খানসহ সায়েদ আহমদ সাদ, বাবুল হোসেইন, নজরুল ইসলাম কামাল, মিছবা রহমান, নজরুল ইসলাম, সৈয়দ বেলাল।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর পরিবারের সবাইকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন। আমিন।






