logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. লন্ডন ইস্ট একাডেমীর সাফল্য অব্যাহত : এ বছর হাফিজ হলেন ৭ শিক্ষার্থী

লন্ডন ইস্ট একাডেমীর সাফল্য অব্যাহত : এ বছর হাফিজ হলেন ৭ শিক্ষার্থী


প্রকাশিত হয়েছে : ১:৫৬:২৯,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৭ | সংবাদটি ৮৮৩ বার পঠিত

লন্ডন ইস্ট একাডেমির (এলইএ) ৭ মেধাবী শিক্ষার্থী এ বছর পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। এ নিয়ে গত ১৩ বছরে এলইএ থেকে অর্ধশতাধিক ছাত্র হাফিজ হলেন। প্রতিবারের মতো এ বছরও পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মানে আয়োজন করা হয় গ্রাজুয়েশন সিরিমনি।

গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লন্ডন ইস্ট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আসকর আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম, মসজিদের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি আইয়ূব খান, স্কুলের গভর্ণিং বডির চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, নির্বাহী পরিচালক দেলওয়ার খান ও মসজিদের পেট্রন বিশিষ্ট শিক্ষানুরাগী ইকবাল খান।

আইয়ূব খান বলেন, সন্তানের ভালো লেখাপড়ার জন্য অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। অভিভাবকদের চেষ্টা না থাকলে শুধু শিক্ষকদের পক্ষে তা সম্ভব নয়। তিনি বলেন, অফস্টেড রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা স্কুলের আরো মানোন্নয়নের চেষ্টা করছি। নতুন শিক্ষক নিয়োগ দেয় হয়েছে। গভর্নিং বডিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীতে আরো বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে।

আমরা স্কুলটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই। তিনি অভিভাবকদেরকে তাঁদের প্রতিবেশীর ছেলেদের আল-মিজান স্কুল ও এলইএতে ভর্তি হতে উদ্ধুদ্ধ করার আহবান জানান। শায়খ আব্দুল কাইয়ূম বলেন, সন্তানের উন্নত ভবিষ্যতের জন্য অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। যে সকল সন্তানের অভিভাবক সচেতন তদেরই পড়ালেখা ভালো হয়। তিনি অনুষ্ঠানে মোনাজাত করেন।

ইকবাল খান ৭ হাফিজকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছর হিফজ গ্রাজুয়েট সিরিমনীতে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করে থাকে। উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিদের সম্মুখে ৭ হাফিজ পবিত্র কুরআন থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। তাদেরকে শিক্ষানুরাগী ইকবাল খানের সৌজন্যে ৭টি আইপ্যাড উপহার দেওয়া হয়।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top