জালালাবাদ টিভিতে সেলিনা আক্তার জোসনার উপস্থাপনায় প্রবাসী নারীদের আত্মকথা
প্রকাশিত হয়েছে : ৯:০৭:০২,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৭২৫ বার পঠিত
আগামী ১০ জুন বুধবার হতে জালালাবাদ টিভিতে প্রবাসে দৈনন্দিন জীবনের সুখ-দুঃখের কথা নিয়ে সপ্তাহের প্রতি বুধবার সেলিনা আক্তার জোসনার উপস্থাপনায় অনুষ্ঠিত হবে ‘প্রবাসী নারীদের আত্মকথা’।

যুক্তরাজ্য সময় বিকাল ৬ ঘটিকা, আমেরিকা দুপুর ১ ঘটিকা এবং বাংলাদেশ সময় রাত ১১ ঘটিকার সময় জালালাবাদ অনলাইন টিভিতে প্রচারিত হবে এই অনুষ্ঠান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দেখা যাবে এই অনুষ্ঠানটি।

ফেইসবুক লাইভে দেশ বিদেশ থেকে যারা অনুষ্ঠানটি দেখতে চান তারা জালালাবাদ ফেসবুক পেজ (www.facebook.com/JalalabadTV) লাইক দিয়ে সংগে থাকতে পারেন।
প্রেস বিজ্ঞপ্তি






