logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. এবার ভিন্ন এক ঈদ উযাপনের মুখোমুখি মুসলিম বিশ্ব!

এবার ভিন্ন এক ঈদ উযাপনের মুখোমুখি মুসলিম বিশ্ব!

প্রকাশিত হয়েছে : ৬:৪২:৪৯,অপরাহ্ন ২৩ মে ২০২০ | সংবাদটি ৫৯৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশের সাথে রবিবার (২৪ মে) বিশ্বের বিভিন্ন দেশেও পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর।

তবে করোনা মহামারির কারনে এবার ভিন্ন এক ঈদ উযাপনের মুখোমুখি হচ্ছে মুসলিম বিশ্ব। লকডাউন আর কারফিউ’র মধ্যে কোন প্রকার জমায়েত ছাড়াই ঈদ উদযাপন করবেন প্রবাসীরা। কোলাহল নেই, নেই কোন ব্যস্ততা। এক মাস সিয়াম সাধনার পর কারফিউ আর লকডাউনের মধ্যেই ঘরেই ঈদের নামাজ পড়তে হবে তাদের।

করোনা মহামারী কেড়ে নিয়েছে মানব মনের সকল খুশি-আনন্দ। প্রতি বছর ঈদ এলে মুসলিম বিশ্ব মেতে উঠে এক অনাবিল স্বর্গীয় আনন্দে আর বিলিয়ে দেয় পরস্পরের প্রতি ভালোবাসা। স্বজনদের ছেড়ে দূর দেশে প্রবাসীদের ঈদ এবার বন্দি জীবনে কাটছে। ঈদ উদযাপন হবে ঘরের চার দেওয়ালের ভিতরে। সৌদি আরবেসহ মধ্যপ্রাচ্যের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এইবারে ঈদ ভিন্নভাবে পালন করতে যাচ্ছেন। এবার অনেকেই ঈদকে উপলক্ষ্য করে দেশে অবস্থারত স্বজনদের টাকা পাঠাতে পারেননি। যতই মহামারি থাকুক না কেন প্রিয়জনদের প্রয়োজনীয় টাকা পাঠাতে না পারায় ঈদটা অনেক মলিন হবে।

মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় দেশ সৌদিআরবে প্রায় ২২ লাখ বাংলাদেশী অভিবাসী রয়েছে যাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির একটি বড় যোগান। করোনা মহামারীর কারনে এই প্রবাসীদের অবস্থা বর্তমানে খুবই নাজুক। যদিও মে মাসের শুরু থেকে সীমিত আকারে লকডাউন শিথিল করায় বেশির ভাগ কোম্পানী কাজ শুরু করেছে কিন্তু এরই মধ্যেই ঘটে গেছে অনেক কিছু। চাকরি হারিয়েছে হাজার হাজার প্রবাসী।

একদিকে নিজেরা বেঁচে থাকার সংগ্রাম অন্যদিকে দেশে পরিবার-পরিজনদের ভরণপোষণ, তাদের নিরাপত্তা এসব মিলে প্রবাসী বাংলাদেশীরা মানসিক ভাবে খুবই বিপর্যস্ত।

জেদ্দায় বসবাসরত প্রবাসী ইলিয়াস ইলু বলেন, ‘গত ২ মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে বন্দি হয়ে ঘরে পড়ে আছি। অনেক কষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছি। কিন্তু আমি আমার চিন্তা করছি না। আমার পরিবারের কথা চিন্তা করছি। আজ কতদিন হলো একটা টাকাও পাঠাতে পারিনি। ছেলে মেয়েদের মুখের দিকে থাকাতে পারছি না।’ আরেক প্রবাসী সোহেল, জেদ্দার হারেজ মার্কেটে কাজ করতেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে তাদের মার্কেট বন্ধ থাকার কারণে চাকরি হারিয়েছেণ তিনি। শুধু সোহেল আর ইলিয়াস নয় হাজার হাজার প্রবাসী এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছে আর আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। প্রতিনিয়ত হ্নদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে এই মহামারী করোনায় বহু সংখ্যক বাংলাদেশী আক্রান্ত হয়ে হাসপাতালে আছে এবং প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ সকল প্রবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় প্রবাসীদের কাছে এবারের ঈদ যেন জীবনের সবচাইতে সংকটাপন্ন ও বেধনাক্লিষ্ট ঈদ। ঈদের কোন জামায়াত হবে না, ঈদের পাঁচদিন ছুটিতে চব্বিশ ঘন্টা কারফিউ।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top