logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ‘করোনা বৃদ্ধির সাথে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাও প্রকাশ পাচ্ছে’

‘করোনা বৃদ্ধির সাথে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাও প্রকাশ পাচ্ছে’

প্রকাশিত হয়েছে : ১০:০০:০৪,অপরাহ্ন ১১ মে ২০২০ | সংবাদটি ৫৩৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেছেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই ধীরে ধীরে দেশের সব প্রান্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। জীবন এবং জীবিকা এ দুটোই আজ বিপন্ন। করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের অর দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাবও।

সোমবার (১১ মে) নিজ বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হানিফ এ মন্তব্য করেন।

তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমাদের ভরসার জায়গা একটাই। সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়। সবসময় প্রতিটি কাজের তদারকি করছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। সিদ্ধান্ত দিচ্ছেন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।

হানিফ বলেন, জীবন রক্ষা এবং জীবিকার ব্যাপারে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং সময়পযোগী সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব।

তিনি আরও বলেন, এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কঠিন সময়েও করোনা নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ। চলছে কাদা ছোড়াছুড়ি। কিন্তু কেন এই কাদা ছোড়াছুড়ি? কেন এই দোষারোপের রাজনীতি? দেশের মানুষ তো সব রাজনৈতিক নেতাদের চেনে। তাদের জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড সম্পর্কেও দেশবাসী সজাগ আছে।

‘ক্ষমতাসীন দল সরকার পরিচালনায় অভাবনীয় সফলতা, ব্যাপক উন্নয়ন অগ্রগতি যেমন দেখেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাও তাদের চোখে পড়েছে। আর ক্ষমতার বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনার সীমাহীন ব্যর্থতা অযোগ্যতা এবং দায়িত্বজ্ঞানহীন রাজনীতি দেশের মানুষ দেখেছে। তাহলে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করে কী লাভ?’

হানিফ আরও বলেন, ক্ষমতার বাইরে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের যদি কোন ভালো পরামর্শ থাকে দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করবে। বর্তমান পরিস্থিতিতে সরকারি দলসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ অহেতুক অপ্রয়োজনীয় পরচর্চা বলা থেকে বিরত থাকুন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, এই দুর্যোগকালীন সময়ে চিকিৎসক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত এবং তাদের সিদ্ধান্ত এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার চেস্টা করুন। দেশের জনগণ উপকৃত হবে। রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের নামে পরস্পর পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি দেশবাসী এখন আর দেখতে চায় না। এই দুর্যোগ মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করার সময় এখনও হয়নি। আগে দুর্যোগ কেটে যাক তারপর সরকারের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি পদক্ষেপ চুলছেড়া বিশ্লেষণ করে মূল্যায়ন করা যাবে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top