logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. করোনা ল্যাব ভিডিও কনফারেন্সে ‘ফিতা’ কেটে উদ্বোধন

করোনা ল্যাব ভিডিও কনফারেন্সে ‘ফিতা’ কেটে উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ৬:৫৮:৫৭,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৩০ বার পঠিত

রূপগঞ্জ থেকে সংবাদদাতা:: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে নির্মিত করোনাভাইরাস (COVID-19) পরীক্ষার ল্যাব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারিভাবে এই প্রথম টেস্টিং ল্যাব চালু হলো। আমি সত্যিই আনন্দিত। দ্রুত সময়ের মধ্যে ল্যাবটি চালু হওয়াতে নারায়ণগঞ্জবাসীর জন্য বিরাট সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হলো।

তিনি বলেন, আমি আশা করবো, দেশের আরো যারা বেসরকারি শিল্প উদ্যোক্তা আছেন তারাও গাজী গ্রুপের মতো এগিয়ে আসবেন। নিজ নিজ এলাকাতে ল্যাব স্থাপনের মাধ্যমে পরীক্ষা বৃদ্ধি করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যতবেশি পরীক্ষা করা হবে, ততবেশি রোগী শনাক্ত করা সম্ভব হবে। আমরা বেশি রোগীকে চিকিৎসা দিতে পারবো, আইসোলেশনে নিতে পারব এবং সংক্রমণ কমাতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশ একটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তারপরও নারায়ণগঞ্জ জেলা হটজোনে পরিণত হয়েছে। হটজোন হওয়ার কারণে এজেলায় একটু সমস্যা রয়েছে। কারণ নারায়ণগঞ্জ শিল্পনগরী। এখানে বিভিন্ন জেলার মানুষ বসবাস করেন।

তিনি বলেন, কয়েক দিন আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছিলেন, নারায়ণগঞ্জ কি ঢাকার উপর নির্ভরশীল? তখন আমরা চিন্তা করেছি, নারায়ণগঞ্জ ঢাকার উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই গাজী গ্রুপের উদ্যোগে টেস্টিং ল্যাব স্থাপনের কাজের উদ্যোগ গ্রহণ করি। গাজী গ্রুপের এ প্রচেষ্টার মাধ্যমে যেন জনগণকে উপকৃত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

ল্যাবটি স্থাপনের কাজে সহযোযোগিতার জন্য এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী।

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top