logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন শিথিল!

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন শিথিল!

প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যু, দুদিক থেকেই শীর্ষে অবস্থান করছে দেশটি। এরইমধ্যে দেশটির কয়েকটি অঙ্গরাজ্য লকডাউন শিথিল করতে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রায় এক মাস লকডাউনে থাকার পর সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার রেস্তোরাঁগুলোতে খাওয়ার অনুমতি পাওয়া গেছে। যেসব অঞ্চলে আক্রান্ত ব্যক্তি কম, সেসব অঞ্চলে বিধিনিষেধ শিথিল করেছেন এ অঙ্গরাজ্যের গভর্নর।

চিকিৎসা বিশেষজ্ঞদের হুঁশিয়ারি সত্ত্বেও অর্থনৈতিক কার্যক্রম চালু করতে যাচ্ছে একাধিক অঙ্গরাজ্য। মনটানা থেকে মিসিসিপিতে জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।

জর্জিয়া ছাড়াও কয়েক সপ্তাহ কঠোর লকডাউনের পর অর্থনৈতিক কার্যক্রম আবার শুরুর পদক্ষেপ নিচ্ছে আলাস্কা, ওকলাহোমা ও সাউথ ক্যারোলিনা।

গত সপ্তাহে জর্জিয়ায় চুলকাটার সেলুন, ট্যাটু পার্লারসহ বেশ কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হয়। এবার এ তালিকায় যোগ হলো রেস্তোরাঁ এবং সিনেমা থিয়েটার। এমন পদক্ষেপ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ স্থানীয় কয়েকজন কর্মকর্তা জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পের সমালোচনা করেছেন।

দেখার বিষয় কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান এ কার্যক্রমে সাড়া দেবে এবং কাস্টমারের উপস্থিতিই বা কতটা হবে। আটলান্টার কয়েকজন রেস্তোরাঁ মালিক এবং ব্যবস্থাপক এখনো কাজ শুরু করার মতো নিরাপদ বোধ করছেন না।

ম্যানুয়েলস ট্যাভার্নের মালিক ব্রায়ান ম্যালুফ বলেন, ‘এটি নিরাপদ নয়। আমি জানি না আমরা কখন খুলবো কিন্তু আমার মনে হয় না এটি খুব শিগগিরই হতে যাচ্ছে।’

মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক এবং নিউজার্সিতে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খুলতেও আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। এমন ইঙ্গিতই দিয়েছেন সংশ্লিষ্ট গভর্নররা।

করোনা ভাইরাসের কারণে লকডাউন যুক্তরাষ্ট্রে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন কোটি মানুষ। মধ্য মার্চ থেকে এখন পর্যন্ত বেকার ভাতার জন্য আবেদন করেছেন ২ কোটি ৬৫ লাখ মার্কিন নাগরিক। অর্থাৎ প্রতি ছয়জন কর্মীর মধ্যে একজন বেকার ভাতার আবেদন করেছেন। ট্রাম্প প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে চাকরিহারা মানুষের পরিমাণ হতে পারে ১৬ শতাংশ বা তার বেশি।

গলআপ সার্ভে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৯ লাখ ৮৮ হাজার ৪৫১। তাদের মধ্যে মারা গেছেন ৫৬ হাজার ২৪৫ জন। মৃতদের মধ্যে ১৭ হাজার ৫১৫ জন নিউইয়র্কের এবং এরপরের অবস্থানেই রয়েছে নিউজার্সি অঙ্গরাজ্য। অন্যদিকে জর্জিয়ায় মৃত্যু হয়েছে ৯৯৪ জনের।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেছেন, লকডাউন শিথিলের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। বাড়িতে অবস্থান করার সময়সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। তবে যেসব অঞ্চলে আক্রান্তের হার কম, সেসব অঞ্চলে উৎপাদন এবং নির্মাণের সঙ্গে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top