logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. বিদেশে কোনো প্রবাসী মারা গেলে অনুদান তিন লাখ!

বিদেশে কোনো প্রবাসী মারা গেলে অনুদান তিন লাখ!


প্রকাশিত হয়েছে : ৪:১৯:৫১,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬১৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি কর্মী মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান দেবে সরকার। তবে সেই প্রবাসীকর্মী শুধু বাংলাদেশি নাগরিক হলেই এই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া যেসব বাংলাদেশি নাগরিক করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে দেশে ফিরবেন তাদের বিমানবন্দরে নগদ পাঁচ হাজার টাকাসহ পরবর্তী সময়ে তারা যেন দেশে কর্মসংস্থান নিশ্চিত করতে পারেন সেজন্য ৫-৭ লাখ টাকা করে ঋণ দেবে সরকার। আর এসব অর্থ প্রদান করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসীদের ফেরানোসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনায় মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকার অনুদান দেবে সরকার। তবে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তবেই পাবে। অন্য দেশের পাসপোর্ট যদি না থাকে। অনলি (শুধু) তাদের টাকা দেওয়া হবে। এছাড়া করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে দেশে ফেরা প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান নিশ্চিতে ৫-৭ লাখ টাকা করে লোন দেবে সরকার।’

তাছাড়া বাংলাদেশি নাগরিক করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে দেশে ফেরা মাত্রই বিমানবন্দরে নগদ পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

করোনায় বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরত আনা নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি তৃতীয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক।

এর আগে গত ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আর ৫ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি কয়েকটি দেশ বাংলাদেশি কর্মীদের দেশে ফেরাতে চিঠি দিয়েছে। প্রবাসীদের দেশে ফেরাতে চিঠি দেওয়ার দেশগুলোর মধ্যে রয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন ও মালদ্বীপ। এসব দেশ থেকে প্রবাসীদের ফেরাতে সরকারের পরিকল্পনা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আসতে চান আমরা অবশ্যই নিয়ে আসব। তারা আমাদের সম্পদ, নাগরিক। সব একসঙ্গে আনতে পারব না। কিছু কিছু করে নিয়ে আসব।’

প্রথমবারের মতো চিঠি দেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব থেকে ২৩৪ বাংলাদেশিকর্মীকে ফেরাচ্ছে সরকার। মূলত এরা প্রত্যেকেই সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টারে থাকা বাংলাদেশি কর্মী। এরপর কুয়েত থেকে প্রায় ৩৫০ কাছাকাছি বাংলাদেশি কর্মী ফেরাবে সরকার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত ১-২ দিনের মধ্যে বাংলাদেশে তালিকা পাঠাবে বলে জানা যায়।

বৈঠকে আলোচনার অন্যান্য বিষয়বস্তুও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘বিদেশে আমাদের নাগরিকদের খাবার দেওয়া নিয়ে আলোচনা করেছি। তবে একটা সুসংবাদ হচ্ছে, সৌদি বৈধ-অবৈধ সবাইকে খাবার দেবে। প্রোভাইড করবে। এতে আমাদের প্রেসার একটু কমবে।’

এদিকে বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, এই সংকটময় মুহূর্তে কুয়েতকে সহায়তা করার জন্য কিছু মেডিকেল সরঞ্জাম এবং ওষুধসহ সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল দল পাঠানো হবে। এছাড়াও বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ মালদ্বীপ সরকারের কাছে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং আরও কিছু পণ্য পাঠাচ্ছে। খুব শিগগিরই ভুটানে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে। প্রয়োজন মতো অন্যান্য দেশেও এ ধরনের সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে খাদ্য সামগ্রী আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top