logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ঘরে থাকবেন না কবরে, সিদ্ধান্ত আপনার: নবনিযুক্ত আইজপি

ঘরে থাকবেন না কবরে, সিদ্ধান্ত আপনার: নবনিযুক্ত আইজপি

প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৩১,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৭৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের নিষেধাজ্ঞা মেনে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন র‌্যাবের বিদায়ী মহাপরিচালক ও নবনিযুক্ত আইজপি বেনজীর আহমেদ।

সোমবার (১৩ এপ্রিল) এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। কেউ রক্ষা পাচ্ছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশ দিয়েছেন তা মেনে চলতে হবে। ঘরে থাকলে আপনি নিরাপদ থাকবেন। আর বাহিরে গেলে হয়তো আপনাকে কবরে যেতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার ঘরে থাকবেন না কবরে।

বেনজীর আহমেদ বলেন, কিছু জায়গায় ত্রাণ লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। কোনোভাবেই ছাড় নয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যদি কোথাও প্রয়োজন পড়ে তা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।

বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী। অর্থনীতিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশ্বে স্বাস্থ্য খাতে যারা প্রথম শ্রেণিতে রয়েছে তারাও হিমশিম খাচ্ছে। এ অবস্থায় আমাদের একটাই উপায় ঘরের মধ্যে থাকা, কোনো জনসমাগম না করা। সরকার ছুটি দিয়েছে পিকনিক বা বাইরে আড্ডা দেওয়ার জন্য নয়।

এবার বাংলা নববর্ষ সবাইকে ঘরের মধ্যে থেকে উদযাপনের আহ্বান জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের এই প্রেক্ষাপটের মধ্যেও পুলিশ নিয়মিত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গিদের তৎপরতার দিকেও কড়া নজরদারি রয়েছে। এরই মধ্যে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের পর জনগণের আস্থার জায়গা নতুন করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের ওপর জনগণের আত্মবিশ্বাস এখন সুদৃঢ়।

বর্মতান আইজিপি জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়দ শেষ হয়েছে সোমবার। বুধবার তার কাছ থেকে আইজিপির দায়িত্ব বুঝে নেবেন বেনজীর আহমেদ।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top