বিয়ানীবাজার কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২:৫২:৩২,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪০০ বার পঠিত
বিয়ানীবাজার থেকে সংবাদদাতা::প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
এমন সংকটা পুর্ণ মুহুর্তে বিয়ানীবাজার উপজেলার কোনাশালেশ্বর গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার একঝাঁক স্বপ্নবাজ উদ্যমী তরুনদের সার্বিক সহযোগিতায়, রোটারি ক্লাব অফ সিলেট স্টার এর চার্টার মেম্বার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সম্মানিত সদস্য দেলওয়ার আহমেদ চৌধুরীর অর্থায়নে কোনাশালেশ্বর গ্রামের হত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ।
কোয়ারেন্টাইনে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছেদেন দেলওয়ার আহমেদ চৌদুরী, কোনাশালেশ্বর যুবকল্যাণ সংস্থার সভাপতি ফাহাদ আহমেদ, সহ সভাপতি মোকাব্বির সিদ্দিকী আজিব,সেক্রেটারি ফজলে শফি চৌঃ (রিয়াদ), সাংগঠনিক সম্পাদক সালমান ছিদ্দিকি, কোষাধ্যক্ষ মৃদুল পাল,অর্থ সম্পাদক মোঃকামরান হোসেন এবং সদস্য সাগর,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান সিদ্দিকী পাভেল, মারজান আহমেদ চৌধুরী, সালমান আহমদ , তানভীর আহমেদ , রায়েল আহমেদ ।






