logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সারা দেশ
  3. দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা নড়াইল

দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা নড়াইল


প্রকাশিত হয়েছে : ২:২১:১৭,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ২০১৩ বার পঠিত

দৃষ্টিহীন লিটনসহ ৩৯ প্রতিবন্ধী এখন আর ভিক্ষার জন্য অন্যের কাছে হাত পাতেন না। জুলেখা বেগম ২৫ বছর ধরে ভিক্ষা করতেন। ভিক্ষুক পুনর্বাসনের টাকা পেয়ে ছেলেকে হোটেল করে দিয়েছেন। এখন আর ভিক্ষার জন্য রাস্তায় নামেন না। এভাবে নড়াইলে ৭৯৮ ভিক্ষুকের হাত এখন কর্মীর হাত। দেশে প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নড়াইল।

নড়াইলের রূপগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদাম বিক্রি করেন দৃষ্টিহীন লিটন শেখ (৪৫)। অথচ এক বছর আগেও তিনি এখানেই বাসযাত্রীদের কাছে ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দিতেন। সেই হাতেই এখন বাদামের ঝুড়ি আর বাটখারা। প্রতিদিন আয় করেন ২০০ থেকে ৩০০ টাকা। লিটন প্রায় ২২ বছর ভিক্ষা করেন।

লিটনের মতো ২০ জন দৃষ্টিহীন, দুজন বধির ও দুজন বোবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯ জন প্রতিবন্ধী ব্যক্তির কেউ আর ভিক্ষা করেন না।
নড়াইলের তিনটি উপজেলা ও ৩৯টি ইউনিয়নে ৭৯৮ জন ভিক্ষুককে চিহ্নিত করে সব এলাকা ভিক্ষুকমুক্ত করা হয়েছে। এর মধ্যে নারী ৫৫৫ এবং পুরুষ ২৪৩ জন। প্রায় ১০ মাসের চেষ্টায় নড়াইল ভিক্ষুকমুক্ত জেলায় পরিণত হয়েছে। এখন দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। চলতি মাসেই (জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন বলে আশা করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ভিক্ষুকদের কর্মমুখী ও পুনর্বাসন করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচটি গরু, পাঁচটি ওজন পরিমাপক যন্ত্র, ছয়টি সেলাই মেশিন, ৩০৭টি ছাগল, ৯১০টি হাঁস, ২৯০টি মুরগি, ১৩টি ভ্যান, ক্ষুদ্র ব্যবসার জন্য ২৫৩টি দোকান, দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকা দেয়া হয়েছে। এ ছাড়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকার পুঁজি সমিতির মাধ্যমে ঋণ সৃষ্টি করে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এদিকে, প্রাপ্যতার ভিত্তিতে ২৭৫ জনকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদান এবং জিআর চালসহ ইজিপিপি ও ১০ টাকা কেজি দরের চালের সুবিধাও দেয়া হয়। এ ছাড়া আটজনকে মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে। ৭৯৮ জন পুনর্বাসিত ভিক্ষুককে দেখভালের জন্য একজন করে তদারককারী কর্মকর্তা নিয়োজিত আছেন। এ ক্ষেত্রে শিক্ষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, চৌকিদারসহ সরকারি-বেসরকারি পর্যায়ের চাকরিজীবীরা স্বেচ্ছাশ্রমে পুনর্বাসিত ভিক্ষুকদের তদারক করেন।

জেলার বিভিন্ন বাস্ট্যান্ড, ফেরিঘাট, হাট-বাজার, বাসাবাড়ি, শহর-বন্দর, গ্রামাঞ্চলসহ বিভিন্ন লোকালয় ঘুরে দেখা গেছে, ভিক্ষার জন্য এখন কেউ অন্যের কাছে হাত পাতেন না। ভিক্ষুক হিসেবে কাউকে দেখাও যায় না। হঠাৎ করে বাইরের জেলা থেকে কোনো ভিক্ষুক নড়াইলে এলে তাদের নিজ জেলায় ফেরত পাঠিয়ে দেয়া হয়।

পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে কেউ বাজারে বিক্রি করছেন সবজিসহ বিভিন্ন কাঁচামাল। অনেকে আবার গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করছেন। স্কুল-কলেজের আশপাশসহ বিভিন্ন লোকালয়ে ছোট মুদি দোকান দিয়েছেন কেউ কেউ। এদেরই একজন জামাল হোসেন (৬৩)। ১১ বছর ধরে ভিক্ষা করতেন তিনি। এখন নড়াইলের রূপগঞ্জ বাজারে তরকারি বিক্রি করেন। জামাল হোসেন জানান, আগে ভিক্ষা করে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা পেতেন। এখন কাঁচামাল বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা আয় করেন। তবু খুশি তিনি। কারণ, ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক কাজ ছেড়ে দিয়ে এখন নিজে আয় করেন। তার স্ত্রী ববিতা মিষ্টির প্যাকেট তৈরি করেন। নড়াইল-যশোর সড়কের পাশে সীতারামপুরের খাসজমিতে একচালা ঘরে বসবাস তাদের।

১৭ বছর ভিক্ষা করেছেন নাকসী গ্রামের উজেলা বেগম (৩৫)। তিনি বলেন, ‘আমার স্বামী হাটতে পারেন না। এডিসি স্যার নাকসীতে বিদ্যালয়ের সামনে আমাদের একটি মুদি দোকান করে দিয়েছেন। আমি দোকান চালাই এবং আমার স্বামী নড়াইল শহরে ফার্র্নিচার তৈরির ঘরে কাঠ ঘষাঘষির কাজ করেন। এখন আমরা ভিক্ষা করি না। আমার বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী। আরো দুই সন্তানও লেখাপড়া করছে।’

রূপগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুনছুর মোড়ল বলেন, ‘আগে যারা ভিক্ষা চাইত, তাদের অনেকেই আমাদের পাশে বসে সবজিসহ বিভিন্ন তরকারি বিক্রি করছেন।’ বাসযাত্রী রওশন আরা বলেন, হাত পেতে নয়, বাদামসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করে আয় করছেন অনেক দৃষ্টিহীন প্রতিবন্ধীব্যক্তিরা। এদের কাছ থেকে বাদাম কিনে ভালো লাগছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নড়াইল জেলা শাখার আহবায়ক খন্দকার শওকত বলেন, ইসলাম ধর্মেও ভিক্ষাবৃত্তিকে নিষেধ করা হয়েছে। নড়াইলের মতো পুরো দেশকে ভিক্ষুকমুক্ত করা প্রয়োজন।

নড়াইলকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোক্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান। তার এই উদ্যোগের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নেয়া হয়। সব এলাকা থেকে ভিক্ষুকদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতায় ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়। জেলার প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ভিক্ষুকমুক্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।’

জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘জানুয়ারিতেই নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা দেবেন। এখন দিনক্ষণের অপেক্ষায় আছি।’

সারা দেশ এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

পরিবারের কারও চোখ উঠলে শিশুকে কীভাবে রক্ষা করবেন

যে কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, যা জানালেন প্রতিমন্ত্রী

যে কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, যা জানালেন প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top