logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. পিলখানা হত্যা নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না: কাদের

পিলখানা হত্যা নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না: কাদের

প্রকাশিত হয়েছে : ১০:৩১:৫৮,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭৯৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বিডিআর বিদ্রোহে পিলখানায় যে ট্রাজেডি ঘটেছে সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ঘোষণার জবাবে তিনি বলেছেন, এটা নিয়ে কেঁচো খুঁড়তে গেলে বিশধর সাপের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সম্পৃক্ততা বেরিয়ে আসবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি সেই পিলখানা ট্রাজেডি, পিলখানা ট্রাজেডি নিয়ে বিএনপি এখনো মিথ্যার বেসাতি পড়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব বলেছেন, তারা ক্ষমতায় এলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবেন। আমি বলতে চাই, এত লোকের বিচার, এত দ্রুতবিচার দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। যা শেখ হাসিনা করেছেন। পিলখানা হত্যাকাণ্ডের বিচার সারা দুনিয়ার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এমন বিচার দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি।’

নতুন করে বিচার করতে গেলে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সংশ্লিষ্টতা বেরিয়ে আসবে দাবি করে কাদের বলেন, ‘ফখরুর সাহেব! নতুন করে বিচার করতে গেলে ওই কেঁচো খুঁড়তে গেলে অনেক বিশধর সাপ বেরিয়ে আসবে। সেই ২৫ ফেব্রুয়ারি, যিনি ১২টার আগে ঘুম থেকে উঠেন না, সেই বেগম জিয়া, সকাল সাতটায় ঘুম থেকে উঠে কোথায় পলায়ন করলেন, দুই দিন ধরে তার কোনো খবর নাই, খোঁজ নাই, হদিস নেই, সেই রহস্য নতুন বিচার করতে গেলে বেরিয়ে আসবে। কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে।’

‘যিনি দুপুর ১২টার আগে ঘুম থেকে উঠেন না, ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত তারেক রহমানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ১১ বার টেলিফোনে কী কথাবার্তা হয়েছে। নতুন বিচার করতে গেলে এই রহস্য উদঘাটন করা হবে। কী কথা হয়েছিল মা-ছেলের সেটাও জাতি জানতে পারবে। কাজেই কেঁচো খুঁড়তে গেলে বিশধর সাপ বের করবেন না। এটা নিয়ে যতই ঘাঁটাবেন নিজেরাই জালে পড়বেন। ধরা পড়বেন। এই হত্যাকাণ্ডে আপনাদের সংশ্লিষ্টতা ভালোভাবে উদঘাটিত হবে।’

এরআগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার গভীর সংকটে পড়লে জনগণের দৃষ্টি অন্য দিকে সরাতে দলীয় লোকদের ‘মুখরোচক অপকর্ম’ প্রকাশ করে। এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই দেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে। বঙ্গবন্ধু হত্যার পর আমরা একুশ বছর ক্ষমতায় ছিলাম না। এই দেশে ক্ষমতার রাজনীতিতে অনেক অপকর্ম, অনেক অপরাধ, অনেক দুর্নীতি, অনেক সন্ত্রাস, অনেক খুন হয়েছে। কিন্তু এই পর্যন্ত শেখ হাসিনা ছাড়া আর কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি নিজ দলের লোকদের অপকর্মের বিচার করেননি।’

‘একটা উদাহরণও দেখাতে পারবেন না, শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো আমলে নিজেদের দুর্নীতিবাজ, নিজেদের সন্ত্রাসী, নিজেদের খুনি, নিজেদের চাঁদাবাজ, চিহ্নিত ভূমি দখল এসব অপরাধের জন্য কারও বিচার হয়েছে। পাপিয়ার মতো অপরাধীদের বিচার হয়নি। এইসব অপরাধী তাদের মধ্যেও ছিল হাজার হাজার।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনাই এই দেশে প্রথম সৎ সাহস দেখিয়েছেন যে, অপকর্ম-অপরাধের বিচার আমি আমার ঘর থেকেই শুরু করলাম। এবং সেই ধারায় পাপিয়ারা গ্রেপ্তার হয়েছে। এখানে মুখরোচক কিছু নেই। মোশাররফ সাহেব, মুখরোচক খবর নয়, পাপের বিচার হবে। অপরাধের বিচার হবে। শেখ হাসিনা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী-অপকর্মকারীকে তার দলে প্রশ্রয় দেন না- এটাই প্রমাণ। এই পাপিয়াও বঙ্গবন্ধু কন্যার নির্দেশেই গ্রেপ্তার হয়েছে। আমাদের এখানে অপরাধ করে কেউ পার পাবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব, মোশাররফ সাহেব আপনাদের দলে হাজার হাজার খুনি অস্ত্রবাজ দখলদার আড়ালে ছিল। তাদর কোনো দিন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। তাদের বিচার করা হয়নি। ক্ষমতাসীন দল করে তাদের এমন ভাব ছিল আমাদের গায়ে কেউ আচড় দিতে পারবে না। এবং পার পেয়ে গেছে তারা। আমরা আজ সৎ সাহস দেখাচ্ছি, নিজের ঘরের আপরাধীদেরও আমরা ক্ষমা করছি না। কোনো অপরাধী অপরাধ করে ক্ষমা পাবে না।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রকিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top