logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. তিনটি ক্যাচ মিসের পর লাগাম ধরলো টাইগাররা

তিনটি ক্যাচ মিসের পর লাগাম ধরলো টাইগাররা

প্রকাশিত হয়েছে : ৩:৩২:৫২,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৯৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ক্রিকেটের প্রাচীন প্রবাদ- ক্যাচ মিস তো ম্যাচ মিস। মিরপুর টেস্টে এক নাঈম হাসানের বলেই তিনটি ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। তবে, শেষ বিকেলে সেঞ্চুরিয়ান ক্রেগ আরভিনকে (১০৭ রান) তুলে নিয়ে ম্যাচের লাগামটা হাতেই রেখেছে টাইগাররা।

শনিবার (২২ ফেব্রুযারি) শুরু থেকেই পেসাররা ছন্দে থাকলেও শুরুতেই উইকেট হারানো জিম্বাবুয়ে বেশ দেখেশুনেই খেলেছে। ১ উইকেটে ৮০ রান নিয়েই লাঞ্চে যায় তারা। সেখান থেকে যে ম্যাচে ফিরলো বাংলাদেশ তার কৃতিত্ব নাঈম হাসানের। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের সবুজাভ উইকেটে বাঁক পেয়েছেন এ অফ স্পিনার। ৬৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর ৫১ রানে ২ উইকেট আবু জায়েদ রাহীর। এতে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে।

উইকেটে থাকা হালকা ঘাসের সুবিধাটা সকাল সকালই তুলে নেওয়ার চেষ্টা করেছেন ইবাতদ হোসেন-আবু জায়েদ। প্রথম সেশনে উইকেট বেশি না পড়লেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের অস্বস্তিতে রেখেছিলেন দুই পেসার। নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করেন দুজন। প্রথম সেশনে ১ উইকেটে ৮০ রান তুলেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে উইকেট এনে দেন নাঈম। তার বলে তিনটি ক্যাচ দিয়েছিলেন জিম্বাবুয়ে ওপেনার প্রিন্স মাসভোরে। নাঈম নিজেও তাঁর একটি ক্যাচ ফসকেছেন। শেষ পর্যন্ত এই নাঈমই ৬৪ রান করা মাসভোরেকে ফিরিয়েছেন। পরের ওভারেই তাকে রিভার্স সুইপ করতে গিয়ে স্টাম্পে বল টেনে এনেছেন ব্রেন্ডন টেলর (১০)।

দ্বিতীয় উইকেটে মাসভোরের সঙ্গে ১১১ রানের জুটি গড়া আরভিন খেলেছেন সাহসী ক্রিকেট। টেস্টে এতটা ঝুঁকি নেওয়া প্রশ্ন তোলার মতো। বারবার রিভার্স সুইপ করার চেষ্টা বাংলাদেশের স্পিনারদের জেঁকে বসতে দেয়নি। ২২৭ বলে ১০৭ রান করা আরভিন নাঈমের শিকার হন দিনের খেলা শেষ হওয়ার আগের ওভারে। ভেতরে ঢোকানো বলে এ বাঁহাতিকে বোল্ড করেন নাঈম।

৩৬ ওভার বল করে মাত্র ১.৮৮ গড়ে ৬৮ রান দিয়েছেন নাঈম। নিয়েছেন ৪ উইকেট। এতেই প্রমাণ হয় কতোটা ভালো বল করেছেন তিনি। অন্যদিকে, ২১ ওভার বল করে ৭৫ রান দিয়ে উইকেটশূন্য তাইজুল ইসলাম। ১৭ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে তুমুল কৃপণতা দেখিয়েছেন পেসার ইবাদত। মেডেন নিয়েছেন ৮ ওভার। তিনি উইকেটের দেখা না পেলেও অপর পেসার আবু জায়েদ রাহী পেয়েছেন ২ উইকেট। ১৬ ওভারে ৫১ রান দিয়েছেন তিনি।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top