বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫:৩১:১০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৪৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব মুহিবুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমকোনাস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরনো একটি মামলায় মুহিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি রয়েছে। এছাড়া সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকাদক্ষিণে এক মারামারির ঘটনায় জনৈক নারীর অভিযোগেও তাকে গ্রেফতার করা হয়।
বর্তমানে গোলাপগঞ্জ থানায় আটক রয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে তোলা হবে বলেও থানা সূত্রে জানা গেছে।






