যুবকের স্কুল ব্যাগে বইয়ের বদলে গাঁজা!
প্রকাশিত হয়েছে : ১:৩৬:২৩,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৬ বার পঠিত
কুষ্টিয়া থেকে সংবাদদাতা:: কুষ্টিয়ার রেল স্টেশনে এক যুবকের স্কুল ব্যাগে বইয়ের বদলে মিললো ৯০০ গ্রাম গাঁজা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঐ যুবককে গাঁজাসহ পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্ম থেকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
আটক যুবকের নাম হাবিবুর রহমান হাবিব। সে চুয়াডাঙ্গা সদরের রেলপাড়ার মৃত নুরুজ্জামানের পুত্র।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার এসআই গৌতম কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার স্কুল ব্যাগ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।






