logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ‘পোকা-মাকড়ের মতো মাদকসেবীদের নিশ্চিহ্ন করা হবে’

‘পোকা-মাকড়ের মতো মাদকসেবীদের নিশ্চিহ্ন করা হবে’

প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৩৬,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৫ বার পঠিত

বগুড়া থেকে সংবাদদাতা:: দেশে ৮০ লাখ মাদকসেবী রয়েছে আর মাদকের পেছনে তারা প্রতিদিন প্রায় ২৫০ কোটি টাকা খচর করে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

মাদকের পথ থেকে তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে র‌্যাবপ্রধান বলেছেন, না হলে মাদসেবীদের পোকা-মাকড়ের মতো খুঁজে খুঁজে নিশ্চিহ্ন করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় মাদকবিরোধী বগুড়া আজিজুল হক কলেজে (পুরাতন ভবন) র‌্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের বড় বাধা মাদক ব্যবসা। দেশে প্রতিদিন আড়াইশ কোটি টাকা মাদক সেবনে অপচয় হয়। মাদকমুক্ত দেশ গড়তে পারলে উন্নয়নের ধারা আরও বেগবান হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা অল্প সময়ের মধ্যে মধ্যম আয়ের তালিকায় নাম লেখাবে।’

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের পরিচিত কেউ যদি মাদকাসক্ত থাকে তবে তাকে মাদক ছাড়াতে তার চিকিৎসা এবং কাউন্সিলিং করতে হবে। আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে জয়ী হতে হবে। এসো আমরা এই মাদক নামক দানবকে সোনার বাংলা থেকে নিশ্চিহ্ন করি, বিলুপ্ত করি। আমাদের অবশ্যই মাদক নামক ফ্রাঙ্কেনস্টাইনকে পরাজিত করতে হবে।’ মাদকাসক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা মাদকাসক্ত তারা চিকিৎসা নিন, মাদকের পথ থেকে ফিরে আসুন। সুস্থ জীবন যাপন করুন। সমাজের মূলধারায় ফিরে আসুন।’

এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা মাদকের ব্যবসা করে তারা গণশত্রু। বাংলাদেশে আপনাদের স্থান হবে না। এমন কোনো শক্তিধর আপনারা হননি যে আপনারা টিকে থাকবেন। ১৮ কোটি মানুষ আপনাদের একটা একটা করে খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করবে। আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করার ক্ষমতা আপনাদের কেউ দেয়নি। আমরা দেশবাসী মিলে এই গণশত্রুদের সমাজ থেকে পোকামাকড়ের মতো খুঁজে খুঁজে নিশ্চিহ্ন করবো।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আজ থেকে চার দশক আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তোমাদের কোনো ধারণাই নেই সেই সময় বাংলাদেশ কেমন ছিল। আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম তখন এই জনপদের মানুষের অবস্থা কেমন ছিল তোমরা ধারণাই করতে পারবে না। এই অঞ্চলে ছিল অভাব, এই অঞ্চলের মানুষের মাঝে ছিল দারিদ্র্য, ছিল অশিক্ষা এবং অন্ধকার। সেখান থেকে বাংলাদেশ আজ কোথায় এসেছে? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমাদের বাংলাদেশ যেভাবে আছে, সেটা আমরা অর্জন করতে পারতাম না। বাংলাদেশ আজকে পৃথিবীর মানচিত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যতম প্রাগ্রসর জাতি।’

মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আকতার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম।

সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮শ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। র‌্যালিটি আজিজুল হক কলেজ পুরাতন ভবন থেকে শুরু হয়ে শিববাটি, কালিতলা, দত্তবাড়ি, বড়গোলা, থানার মোড়, সাতমাথা হয়ে সেন্ট্রাল স্কুল মাঠে শেষ হয়।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top