logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আ’লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

আ’লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ১০:২৫:১৪,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৬২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আওয়ামীলীগকে পরাজিত করার মতো কোনো রাজনৈতিক দল বা শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই নৌকার প্রার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে দলের নেতাকর্মীদের আরো বিনয়ী হতে হবে। ঢাকা সিটি নির্বাচনে আপনারা দেখেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে বিপুল ভোট পেয়ে আমাদের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, সেটি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে তাদের মাঠে দেখা যায়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বলেছে, প্রতি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের লোকেরা ছিল। বাংলাদেশের সমস্ত নির্বাচনে কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় থাকে। এবারও নির্দিষ্ট দূরত্বে আইন মেনে আমাদের দলের ক্যাম্প করা হয়েছিল। সেখানে নেতাকর্মীদের জটলা ছিল। প্রতি কেন্দ্রের বাইরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিল। অন্যদিকে বিএনপিকে সেভাবে দেখা যায়নি। এটার কারণ হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা। আমাদের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রের বাইরে দেখা গেছে এর কারণ হচ্ছে, আমাদের সাংগঠনিক শক্তি।’

ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা প্রয়োজন। আমি মনে করি, সংগঠনের মধ্যে নেতাকর্মীদের নৈতিকভাবে সমৃদ্ধ করা প্রয়োজন। সমস্ত জায়গায় যে অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে। সংগঠনের নেতাকর্মীদের যে নৈতিক মনোবল আছে, তা বাড়াতে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। জনগণের সমর্থন ছাড়া একদিনও রাষ্ট্রক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্রক্ষমতায় আসব। মানুষ উন্নয়নের কারণে ভোট দেবে। গত ১১ বছরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সমস্ত বিশ্ব প্রশংসা করছে, পাকিস্তান আক্ষেপ করছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা প্রশংসা করছেন।’

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top