প্রবাসীদের সংবর্ধনা দিলো বারকোট সমাজ কল্যাণ যুব সংস্থা
প্রকাশিত হয়েছে : ২:২৯:১২,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার উপর বারকোট সমাজ কল্যাণ যুব সংস্থার পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারকোট মাদরাসা সংলগ্ন সংস্থার কার্যালয়ে যুক্তরাজ্য, ইতালি ও দুবাই প্রবাসীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংস্থার সভাপতি তৌফিকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক শাহিদ আহমদ খান, সদস্য ফয়জুর রহমান দৌলা, দুবাই প্রবাসী আকরাম আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন রোম’র সহ-সাধারণ সম্পাদক ও মন্তেভেরদে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন রোম’র সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ।
সংস্থার সদস্য লোকমান আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনার জবাবে এলাকাবাসী এবং সমাজ কল্যাল সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীরা বলেন, নিজ এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় আজ আমরা অত্যন্ত আনন্দিত। এলাকা ও বারকোট মাদরাসার উন্নয়নে অতীতের মতো প্রবাসীদের সহযোগিতা সবসময় তরান্মিত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপর বারকোট সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন দেলোয়ার, উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মতিন, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী টেক্স কন্ট্রোলার ও বারকোট বড় মসজিদের সেক্রেটারি আবুল কালাম, সংস্থার উপদেষ্টা জামাল আহমদ, আতাউর রহমান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক রাসেল আমিন, সহ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক জাকারিয়া মুন, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কার্যকরী কমিটির সদস্য নিহাল আহমদ, সদস্য মিনহাজ আহমদ চৌধুরী, মাসুম আহমদ রুমন, আমিন আহমদ, আমিন আহমদ খাঁন, তাহতি মোসাদ্দেক, ছাদ্দিদ আহমদ, লোকমান আহমদ, আবুল কালাম, মাসুদ আমিন, তানভির আহমদ, ইমরান আহমদ, ওয়াকিল আহমদ উকিল, কামরান আহমদ, নাসির আলী, মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রবাসীরাে সমাজ ও শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা সাত্যিই প্রশংসনীয়। আগামীতেও তাদের সেই অবদান অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।






