logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রদান

কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রদান

প্রকাশিত হয়েছে : ৯:৫২:২৬,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১০৬৩ বার পঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেয়া হলো দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত তরুণ সাহিত্য পুরস্কার। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী বলেছেন, সাহিত্য সবার মনের কথা বলে। পৃথিবীর সব ধরণের অন্যায় অবিচারের বিরুদ্ধে যেসব লেখকরা কথা বলেন, তাদের কলমের লেখনি ইতিহাসে অনন্তকাল টিকে থাকে। তিনি বলেন, কেমুসাসের সাহিত্য আসর থেকে যেসব সাহিত্যিক তৈরী হয়েছে তারা আমাদের দেশসহ বিশে^র সম্পদে পরিণত হবে। কেমুসাস থেকে বেরিয়ে আসা লেখকরা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তরুণরা আমাদের আগামীর স্বপ্ন, তাদেরকে লালন-পালন ও পরিচর্যা সবার জন্য অপরিহার্য।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮০০ ও ৯০০তম সাহিত্য আসরের পূর্তিতে তরুণ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সাহিত্যকর্মী ফায়যুর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কেমুসাসের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি সৈয়দ মবনু।
মো: সালাউদ্দিন আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতিন উদ্দিন জাদুঘরের পরিচালক মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেমুসাসের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গল্পকার সেলিম আউয়াল ও প্রভাষক কবি নাজমুল আনসারী।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, কবি সাহিত্যিকরা হচ্ছেন ফুলের মতো। তাদের লেখনীর সুবাসে আমাাদের সমাজ সুবাসিত হয়। কেমুসাস তার জন্মলগ্ন থেকে কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করে আসছে। তারই ধারাবাহিকতায় কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রদান করা একটি উল্লেখযোগ্য বিষয়। যারাই এই পুরষ্কার পেয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, তরুণদেরকে সাহিত্যের প্রতি মনোযোগী ও উজ্জিবিত করতে কেমুসাস অগ্রণী ভুমিকা পালন করছে। এই পুরষ্কার প্রদানের মাধ্যমে তরুণরা আরো উজ্জিবিত হয়ে সাহিত্যের প্রতি ভালোভাবে মনোনিবেশ করতে পারবে। আশা করি এর ফলে তরুণরা বাংলা সাহিত্যে অনেক অবদান রাখতে পারবে।
সাধারণ সম্পাাদক আজিজুল হক মানিক বলেন, আজকে যারা কেমুসাস তরুণ সাহিত্য পদক পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তাদেরকে আহবান জানাবো যে, এদেশের মাটি ও মানুষের জন্য ভালো কাজ করতে হবে। নিজেদের লেখনীর মাধ্যমে সমাজকে উপকৃত করতে হবে। সমাজ উপকৃত হলে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান সফল হবে।

সৈয়দ মবনু বলেন, একজন লেখকের জন্য পুরস্কারই চূড়ান্ত প্রাপ্তি নয়। তাকে দৃষ্টি রাখতে হয় অনেক দূরে। পৃথিবীতে অনেক বড় বড় লেখকেরা পুরস্কারের তোয়াক্কা করেন নি। আজ যারা পুরস্কৃত হলেন, তাদেরকেও সেদিকে লক্ষ রেখে সাহিত্যসাধনা চালিয়ে যেতে হবে।
স্বাগত বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, কেমুসাসের প্রতি ১০০টা সাহিত্য আসর পর পর আমরা তরুণ সাহিত্য পুরষ্কার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় ৮০০তম ও ৯০০তম সাহিত্য আসরে নিয়মিত অংশগ্রহনকারী তরুণ সাহিত্য কর্মীদের লেখা বিচারকমন্ডলীর যাচাই-বাচাই-এর মাধ্যমে এই তরুণ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। আন্তরিকতার সাথে অনুষ্ঠানটিকে সুন্দর করার চেষ্ঠা করেছি।

সভাপতির বক্তব্যে এডভোকেট আব্দুস সাদেক লিপন বলেন, তরুণদেরকে সাহিত্য ক্ষেত্রে উৎসাহ প্রদানে কেমুসাস তার জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই অনুষ্ঠানকে সফল করতে যারা পরিশ্রম করেছেন তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কেমুসাসের ৮০০ তম ও ৯০০ তম সাহিত্য আসরে নিয়মিত অংশগ্রহনকারী তরুণ সাহিত্যকর্মীদের লেখা বিচারক মন্ডলীর মাধ্যমে যাচাই-বাচাই করে কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কেমুসাসের ৮০০তম সাহিত্য আসরে কবিতায় বাশিরুল আমীন ও শামীমা কালাম এবং ছড়ায় দেলোয়ার হোসেন দিলুকে পুরস্কৃত করা হয়। ৯০০তম সাহিত্য আসরে কবিতায় মামুন হোসেন বিলাল ও মাসুদা সিদ্দিকা রুহী, ছড়ায় শাহ মিজান ও গল্পে মিনহাজ ফয়সালকে পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিশু অধিকার রক্ষার দাবিতে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণকারী তরুণ রুবার নাসিম তালুকদার বক্তব্য রাখেন।

সিলেট এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top