logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. আলুখেতে অজ্ঞান অবস্থায় মিললো বিএনপি প্রার্থীকে!

আলুখেতে অজ্ঞান অবস্থায় মিললো বিএনপি প্রার্থীকে!

প্রকাশিত হয়েছে : ৫:২৩:৫০,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৩০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মুন্সীগঞ্জে আলুখেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে। গত রবিবার (৫ জানুয়ারি) সকালে কে বা কারা তুলে নিয়ে যায়। প্রায় ২২ ঘণ্টা পর তাকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি আলু খেত থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

ডিএসসিসির বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উদ্ধারের পর মোস্তাফিজুর রহমানকে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে ডিএসসিসিতে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, তাদের দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে তিনি অভিযোগ করবেন।

অপহরণের বিবরণ দিয়ে সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল হওয়ার কারণে গত রবিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার উদ্দেশে রওনা হন মোস্তাফিজুর রহমান। কমিশনারের কার্যালয়ে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে মাইক্রোবাসে তুলে নেন। এবং তার চোখে কালো কাপড় বেঁধে দেন। রাতভর চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মোস্তাফিজের কাছে থাকা প্রায় সাড়ে চার লাখ টাকা ও আপিলের কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে সোমবার সকালে সিরাজদিখানে একটি আলুর খেতে তাকে ফেলে রাখা হয়। সকাল আটটায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজধানীতে পাঠিয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে মোস্তাফিজুরের শারীরিক খোঁজখবর নিতে ঢাকার ন্যাশনাল হাসপাতালে যান মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, এর আগে বিএনপি সমর্থিত একজন কাউন্সিলরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তিনজন কাউন্সিলরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। সবশেষ আরেক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের চেষ্টা হয়েছে। এমনটা করে আওয়ামী লীগ ভোট চুরির মাঠ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top