দুবাইয়ে চালু হচ্ছে ৫ বছরের পর্যটন ‘ভিসা’
প্রকাশিত হয়েছে : ২:২২:২৫,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৫৯৯ বার পঠিত
আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকে:: নতুন করে ৫ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই)।
সোমবার (৬ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় নতুন করে ৫ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন।
শেখ মোহাম্মদ টুইটে বলেন “আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করা হল। আর তা বিশ্বের সকল দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য।”
তিনি আরো টুইট করেন “আমাদের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন ঘোষণার মাধ্যমে আমিরাত হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি।”






