logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. মাসিক খরচ চাওয়ায় কলেজ হোস্টেলে ছাত্রলীগের হামলা!

মাসিক খরচ চাওয়ায় কলেজ হোস্টেলে ছাত্রলীগের হামলা!


প্রকাশিত হয়েছে : ১০:৪৯:০০,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫০৪ বার পঠিত

কুষ্টিয়া থেকে সংবাদদাতা:: মাসিক খরচ চাওয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে কুষ্টিয়া সরকারি কলেজের হোস্টেলে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে হোস্টেলের তিনজন আবাসিক শিক্ষার্থী আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে হোস্টেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল সাড়ে চারটায় হোস্টেল উপদেষ্টা কমিটির এক জরুরি সভায় উদ্ভূত পরিস্থিতিতে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জড়িত শিক্ষার্থীরা হলেন, কলেজের পরিসংখ্যান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র হোস্টেলের আবাসিক শিক্ষার্থী রুবেল হোসেন, আশরাফুল ইসলাম ওরফে জয় ও মানিকুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতাউল হক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু রায়হান।

অভিযোগ উঠেছে, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীনের নেতৃত্বে হোস্টেলে হামলার ঘটনা ঘটে। জড়িত ছাত্ররা সবাই জয়নালের সহযোগী।

কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রলীগ সূত্র জানায়, কলেজ কর্তৃপক্ষের নির্দেশে হোস্টেলের আবাসিক ছাত্রদের সমন্বয়ে ডাইনিং পরিচালিত হয়। সেখানে রাফিউল ইসলাম নামের একজন আবাসিক ছাত্র ব্যবস্থাপক হিসেবে আছেন। গতকাল শুক্রবার দুপুরে রুবেল ও আতাউলের কাছে ডিসেম্বর মাসের মাসিক খরচের টাকা চাইতে যান রাফিউল ইসলাম। এ সময় তারা রাফিউলের সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় রুবেল কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনকে ফোন করে হোস্টেলে ডেকে নেন। তাদের সঙ্গে আশরাফুল ইসলাম, মানিকুজ্জামান, আবু রায়হানসহ আরও কয়েকজন বহিরাগত সেখানে যান। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও পিস্তল ছিল। হোস্টেলে প্রবেশ করে তারা সজল, বিপুল ও মুন নামে তিন ছাত্রকে মারধর করেন। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বিপুল ও মুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সজলকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বিকেল চারটায় হোস্টেল উপদেষ্টা কমিটির জরুরি সভা হয়। কলেজ অধ্যক্ষ কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে কমিটির আট সদস্যের উপস্থিতিতে সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো: হামলাকারীরা যদি আবাসিক হয়, তাদের আবাসিক সুবিধাসহ ছাত্রত্ব বাতিল, জড়িত অনাবাসিক ছাত্রদের ছাত্রত্ব বাতিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা।

হামলার ঘটনায় পাঁচজন ছাত্রকে কারণদর্শানোর নোটিশ দিয়েছেন হোস্টেল সুপার হাবিবুর রহমান। প্রত্যেক চিঠিতেই উল্লেখ করা হয়, বহিরাগত একদল সন্ত্রাসীকে সঙ্গে করে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে ছাত্র হোস্টেলের ভেতর ঢুকে নিরীহ ছাত্রদের ওপর হামলা করে হোস্টেলের তথা কলেজের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। চিঠিতে ছাত্রত্ব কেন বাতিল করা হবে না, মর্মে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের সবাই কলেজ ছাত্রলীগের কর্মী। অহেতুক তাদের মারা হয়েছে। জয়নাল ছাড়া হামলাকারীরা কেউ ছাত্রলীগের কেউ না। তবে তারা জয়নালের সঙ্গে চলাফেলা করেন।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, আহত সজল বাদী হয়ে রাতেই জয়নালসহ ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top