সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে সাংবাদিক আনোয়ার শাহজাহানের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:০২,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
প্রেসবিজ্ঞপ্তি:: শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন প্রবাসী লেখক ও সাংবাদিক, জনপ্রিয় অনলাইন পোর্টাল আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান।
এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আ র ম রেনুসহ সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে সিলেটের সাংবাদিকতা প্রেসক্লাব আরো এগিয়ে যাবে।
উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ২০২০-২০২১ সেনের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন, সভাপতি – ইকবাল সিদ্দিকী (The Financial expense), সাধারণ সম্পাদক- আ.র.ম রেনু (যুগান্তর), সহ সাধারণ_সম্পাদক- আহমদ সেলিম (সিলেটের ডাক), সিনিয়র সহ সভাপতি- এম এ হান্নান (সিলেট বানী), সহ সভাপতি আবদুল কাদের তাপাদার (দৈনিক জালালাবাদ), কোষাধ্যক্ষ- কাউসার চৌধুরী (সিলেটের ডাক), পাঠাগার ও প্রকাশনা- কবির আহমদ- ( দৈনিক সংগ্রাম), ক্রীড়া ও সংস্কৃতি- মারুফ আহমদ (এনটিভি), সিনিয়র_সদস্য- আশকার আমীন রাব্বী (কালের কন্ঠ), আব্দুর রাজ্জাক, এম আহমদ আলী (সিলেটের ডাক)।






