logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. এনআরসি নিয়ে বিক্ষোভ নিষিদ্ধ!

এনআরসি নিয়ে বিক্ষোভ নিষিদ্ধ!

প্রকাশিত হয়েছে : ৯:৪৮:০৯,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ।

নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় বিভিন্ন শহরে শত শত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ, খবর বিবিসি।

রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ রাজ্য, ব্যাঙ্গালোর শহর ও কর্ণাটক রাজ্যের কিছু অংশে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

পুলিশের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

নতুন নাগরিকত্ব আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দেয়া হয়েছে।

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নামে পরিচিত এই আইন ভারতের মানুষের মধ্যে ব্যাপক বিভাজন সৃষ্টি করেছে।

হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার বলছে, এটি ধর্মীয় সহিংসতা থেকে পার্শ্ববর্তী দেশের হিন্দুদের রক্ষা করবে। তবে সমালোচকদের মতে এটি ভারতের ২০ কোটির বেশি মুসলিমদের কোনঠাসা করার ‘হিন্দু জাতীয়তাবাদী’ এজেন্ডা।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে কয়েকদিনের বিক্ষোভের পর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সহিংস সংঘাত হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশ প্রধান ও.পি. সিং সাধারণ মানুষকে বিক্ষোভ কার্যক্রম থেকে দূরে থাকতে বলেছেন।

পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

পুলিশের দাবি, সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

চেন্নাইতে পুলিশ র‍্যালি, পদযাত্রা বা অন্য কোনো ধরণের বিক্ষোভ কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া বন্ধ করেছে। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর প্রদেশ, ব্যাঙ্গালোর, মুম্বাই ও দিল্লিতে পূর্ব পরিকল্পনামাফিক বিক্ষোভ চলছে বলে ধারণা করা হচ্ছে।

নাগরিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকরা টুইটার ও ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন।

দিল্লির সাথে জয়পুরকে সংযুক্ত করা মহাসড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছে এবং রাজধানীতে প্রবেশ করা সব গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

এর ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং অনেকেই তাদের বিমানযাত্রার নির্ধারিত ফ্লাইট ধরতে পারছে না।

দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে একজন খ্যাতনামা ইতিহাসবিদ ও সরকারের সমালোচক রামাচান্দ গুহও রয়েছেন।

তিনি বলেছেন তিনি ভারতের মোহনদাস গান্ধীর একটি ছবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন।

নাগরিকত্ব আইনে কী আছে?

মুসলিম প্রধান পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা ছয়টি সংখ্যালঘু ধর্মের – হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান – নাগরিকরা যদি তাদের ধর্মের প্রমাণ দিতে পারে, তাহলে তাদের নাগরিকত্ব দেয়ার রাস্তা খোলা রাখা হয়েছে এই আইনে।

নতুন আইন অনুযায়ী ৬ বছর যাবত ভারতে বসবাস করলে বা কাজের সূত্রে থাকলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে এই সময় ছিল অন্তত ১১ বছর।

২০২৪ সালের মধ্যে ‘প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত ও ভারত থেকে বিতাড়িত’ করার উদ্দেশ্যে দেশব্যাপী নাগরিকদের তালিকা তৈরির ঘোষণা দেয়ার পর এই আইন নিয়ে শঙ্কা আরো বেড়েছে।

নাগরিকপঞ্জি বা ন্যাশনাল সিটিজেন রেজিস্টার (এনআরসি) এরই মধ্যে উত্তর-পূর্বের রাজ্য আসামে প্রকাশ করা হয়েছে, যার ফলে প্রায় ১৯ লাখ মানুষ জাতীয় পরিচয়হীন হয়ে পড়েছে।

কেন বিক্ষোভ?

ভারতের অনেক মুসলিমই আশঙ্কা করছেন যে তারা এই আইনের ফলে জাতীয় পরিচয়হীন হয়ে পড়তে পারেন, কারণ তাদেরকে বিশদভাবে প্রমাণ করতে হবে যে তাদের পূর্বপুরুষরা ভারতের অধিবাসী ছিলেন।

সমালোচকরা বলছেন এই আইন বৈষম্যমূলক এবং ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ অবস্থানের পরিপন্থী।

তারা বলছেন নাগরিকত্ব নির্ধারণে ধর্ম বিশ্বাসকে শর্ত হিসেবে চিহ্নিত করা উচিত নয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এক র‍্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে বলেন তার রাজনৈতিক বিরোধীরা ‘গুজব ও মিথ্যা ছড়াচ্ছে’, ‘সহিংসতা উস্কে দিচ্ছে’ ও ‘জোর প্রয়োগ করে মানুষের মধ্যে মিথ্যা ও বিভ্রম তৈরি করছে।’

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top