logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রিটেনে লেবার পার্টির দৈনদশায় চমক দেখালেন বাংলাদেশি চার নারী

ব্রিটেনে লেবার পার্টির দৈনদশায় চমক দেখালেন বাংলাদেশি চার নারী

প্রকাশিত হয়েছে : ১২:৩৮:২৫,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রিটেনে দুই বছরের ব্যবধানে ফের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ। নির্বাচনে গতবারের চেয়ে ৪২ আসন কম পেয়েছে বিরোধীদল লেবার পার্টি।

বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লেবার পার্টি কোন নির্বাচনে এতোটা খারাপ ফলাফল করেনি।

তবে লেবার পার্টির এমন দৈনদশার মধ্যেও চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী। তারা শুধু জয়লাভই করেননি, প্রতিপক্ষ প্রার্থীদের তারা বড় ব্যবধানে হারিয়েছেন। যে চারটি আসনে বাংলাদেশি বংশোদ্ভূতরা লড়েছেন, সেখানে তাদের নিকটতম প্রতিন্দ্বন্দ্বীরা তাদের অর্ধেক ভোটও পাননি।

নির্বাচনে লেবার পার্টির হয়ে নিজ নিজ আসন থেকে জয় পাওয়া বাংলাদেশিরা হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম।

টিউলিপ সিদ্দিক

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন এলাকা থেকে জয় পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

টিউলিপ সিদ্দিক জয়লাভ করলেও গতবারের চেয়ে তিনি ১০ শতাংশ ভোট কম পেয়েছেন। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীও গতবারের চেয়ে আট শতাংশ ভোট কম পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে তিনি। এনিয়ে তিনি টানা তিনবার নির্বাচনে জয়লাভ করলেন।

রুশনারা আলী

বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়লাভ করেছেন রুশনারা আলী। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৫২ ভোট। অন্যদিকে তার প্রতিন্দ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮ ভোট।

প্রদত্ত ভোটের প্রায় ৭৩ শতাংশ পেয়েছেন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে ওই এলাকা থেকে নির্বাচিত এমপি।

আফসানা বেগম

আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে।

তিনি পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট এবং কনজাসারভেটিভ প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। যদিও উভয় প্রার্থীর ভোট গতবারের চেয়ে চার শতাংশ কমেছে।

রূপা হক

লন্ডনের আরেকটি আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৮ হাজার ১৩২, আর কনজারভেটিভ প্রার্থী জুলিয়ান গ্যালান্ট ১৪ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

এক্ষেত্রে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট গতবারের কমেছে। রূপা হকের ভোট কমেছে ৮.৪ শতাংশ এবং কনজারভেটিভ প্রার্থীর ভোট কমেছে ৭.৭ শতাংশ। ২০১৫ ও ২০১৭ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রূপা।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top