logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. রোহিঙ্গা শিবিরে চলছে আল্লাহর কাছে ফরিয়াদ!

রোহিঙ্গা শিবিরে চলছে আল্লাহর কাছে ফরিয়াদ!

প্রকাশিত হয়েছে : ১২:১৮:০৫,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬৭০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নেদারল্যান্ডের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার যে শুনানি শুরু হয়েছে মঙ্গলবার (১০ ডিসেম্বর)। এ শুনানী থেকে সঠিক বিচার পাওয়ার আসায় আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

এরকম আকজন হামিদা বেগমদ। ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেন বাংলাদেশের টেকনাফের কুতুপালংয়ে। তিনি বলছিলেন, তার এক ভাই ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে মারা যায়। এরপর জীবন বাঁচাতে তিনি এবং পরিবারের বাকিরা পালিয়ে আসেন বাংলাদেশে।

“আমরা শুনেছি আমাদের উপর যে নির্যাতন হয়েছে আজ তার বিচার শুরু হয়েছে, আমি চাই যাতে সঠিক বিচার হয়”।

হামিদা বেগম বলছিলেন, তার পরিবারের যারা নিহত হয়েছেন তাদেরকে দাফন পর্যন্ত তিনি করতে পারেননি। তিনি সুষ্ঠু বিচারের পর মিয়ানমারে তার বাড়ীতে ফিরে যেতে চান।

দ্য হেগ শহরে এই শুনানিতে অংশ নিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্ব একটি প্রতিনিধিদল রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের নেতৃত্বে ২০ সদস্যের এই প্রতিনিধিদল তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত রয়েছেন। এই দলে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তিনজন প্রতিনিধিও রয়েছেন।

মিয়ানমারের পক্ষে এই শুনানির জন্য নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অং সান সু চি নিজেই দ্য হেগে গেছেন।

বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, সেখানকার মসজিদগুলোতে তারা বিশেষ-দোয়া-মোনাজাতের ব্যবস্থা করেছেন।

কুতুপালং ক্যাম্পের একজন রোহিঙ্গা নেতা আব্দুর রহমান বলছিলেন, “পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করছি যাতে করে আমাদের উপর নির্যাতনের সঠিক বিচার হয়”।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, বিভিন্ন ক্যাম্পে মসজিদগুলোতে তারা এই বিচার নিয়ে আলাপ-আলোচনা করতে দেখছেন। উখিয়ার একজন সংবাদকর্মী ওবাইদুল হক চৌধুরী কয়েকটি ক্যাম্প ঘুরে এমনটাই দেখেছেন।

ওবাইদুল হক বলছেন, সকাল থেকে কয়েকটি ক্যাম্পের মসজিদে তিনি দেখেছেন রোহিঙ্গারা গোল হয়ে বসে এই শুনানি, বিচার এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। রোহিঙ্গারা প্রতি ওয়াক্তের নামাজে বিশেষ দোয়ার ব্যবস্থা করছেন। এছাড়া ক্যাম্পের ভিতরে ঘরগুলোতে মহিলারা নামাজ পড়ছেন এবং দোয়া করছেন।

ক্যাম্পে থাকা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে আজকের শুনানি শুরু হওয়া নিয়ে কথা বললে তারা জানাচ্ছেন, তাদের উপর যে নির্যাতন হয়েছে সেটার বিচার করে, মিয়ানমারে তাদের যেন ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা হয় সেটাই তারা চাচ্ছেন।

২০১৭ সাল থেকে বাংলাদেশে রয়েছেন সফিকা বেগম। তিনি বলছিলেন, “আমি আমার এক ছেলে সন্তানকে হারিয়েছি। আমার সন্তান হারানোর বিচার যেন হয়” ।

তিনি আরো বলছিলেন ,তাদের মিয়ানমারের নাগরিকত্ব এবং যে সম্পদ নষ্ট হয়েছে সেটাও ফিরিয়ে দিতে হবে।

ইসলামী দেশগুলোর জোট ওআইসি’র পক্ষে গাম্বিয়া-মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে দ্যা হেগে’র আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছে গত ১১ই নভেম্বর।

বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ক্যানাডা এবং নেদারল্যান্ডসও শুনানিতে গাম্বিয়াকে সহযোগিতা করবে।

মিয়ানমারে নির্যাতনের অভিযোগ তুলে সেখান থেকে পালিয়ে প্রায় লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় ২০১৭ সালে।

তাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে চেষ্টা চালিয়ে তাতে এখনও সফল হতে পারেনি। সূত্র: বিবিসি বাংলা

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top