logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. কারা বিশ্বনাথ ছাত্রলীগের নেতৃত্বে আসছেন?

কারা বিশ্বনাথ ছাত্রলীগের নেতৃত্বে আসছেন?

প্রকাশিত হয়েছে : ৮:১৩:১১,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ১১৪৯ বার পঠিত

মোহাম্মদ আলী শিপন ।।
দীর্ঘদিন পর বিশ্বনাথ ছাত্রলীগের আহবায়ক কমিটি ভেঙ্গে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সুত্রে জানাগেছে। নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে ছাত্রলীগ ও আ.লীগ শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থার তুলে ধরতে সচেষ্ট সম্ভাব্য প্রার্থীরা। জেলা ও উপজেলা ছাত্রলীগের একাধিক সূত্রে জানিয়েছে, চলিত মাসের শেষের দিকে উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। ইতি মধ্যে সিলেট জেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিটিরে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ফলে বিশ্বনাথ ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করছেন শিগগিরই উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। তবে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে? তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে অল্প কয়েকটি নামই এসেছে ঘুরেফিরে।

আহবায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস। কিন্তু সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সেই আহবায়ক কমিটি দিয়েই খুঁড়িয়ে চলছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগে একধরনের স্থবিরতা বিরাজ করছে। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন নেতাকর্মীরা। তবে এবার নতুন কমিটি গঠন হলে বিশ্বনাথে ছাত্রলীগ আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১২ সালের ৩০ জুন। ফয়জুল ইসলাম জয়কে আহবায়ক ও জাহাঙ্গীর আলম, আবদুল মালিক সুমন ও মুহিবুর রহমান সুইটকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যেই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ছিল আহবায়ক কমিটির। কিন্তু ৩ মাসের স্থলে প্রায় সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সম্মেলনের মুখ দেখেননি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিও তাই ঘোষিত হয়নি।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের পরপরই ছাত্রলীগ দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে। তবে ভিতরে ভিতরে তাদের গ্রুপিং থাকলে সম্প্রতি তারা প্রকাশ্যে দুটি গ্রুপ অবস্থানে রয়েছে। গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলা সদরে পৃথকভাবে বিজয় মিছিল বের করে ছাত্রলীগ।

দীর্ঘ সাড়ে ৪ বছরেও সম্মেলন না হওয়ায় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বর্তমানে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগে কিছুটা স্থবিরতা বিরাজ করছে। হতাশায় ভোগছেন নেতাকর্মীরা। অনেকেই আবার ক্ষুব্দ। তবে খুবই শিগগিরই ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন হচ্ছে এমন আভাস দলীয় নেতাকর্মীর কাছে পৌছলে, তারা দলীয় পদ-পদবি পেতে লবিং শুরু করেছেন বলে একাধিক ছাত্রলীগ নেতা জানান।

জানা গেছে, উপজেলা কমিটিতে পদপ্রত্যাশীরা শোডাউন, মতবিনিময় ইত্যাদি করলেও কমিটি নির্ধারিত হবে মূলত লবিং আর গ্রুপিংয়ের জোরেই। জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন প্রভাব মিলিয়ে প্রায় দুটি গ্রুপ কমিটিতে থাকার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের সাবেক এক নেতা জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হলে শেষ পর্যন্ত সমঝোতার কমিটি হবে। দুটি গ্রুপের নেতাদের কমিটিতে স্থান দেয়া হতে পারে।

তৃণমূল ছাত্রলীগ কর্মীদের সঙ্গে কথা জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় বেশ এগিয়ে আছেন কয়েকজন। এর মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন, ফয়জুল ইসলাম জয়, আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, শিতল বৈদ্য। আর সাধারণ সম্পাদক পদে যারা আলোচনায় তারা হলেন, শাহ বুরহান আহমদ রুবেল, কাওছার আহমদ, খালেদ আহমদ, আরিফুল, জুবায়ের আহমদ জয়, কামরুল ইসলাম, শিপন আহমদ, আলী আহমদ জুয়েল,মিয়াদ আহমদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে একদিকে যেমন সিলেট জেলা ছাত্রলীগের গ্রুপিং কাজ করছে তেমনি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পছন্দের প্রার্থীদের পদ পাইয়ে দিতে সবাই কমবেশি ব্যস্ত থাকবেন। তবে যাদের ছাত্রত্ব নেই কিংবা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন কমিটি গঠন না করার জন্য জেলা ছাত্রলীগ নেতাদের প্রতি তারা আহবান জানান।

কমিটি গঠনের ব্যাপারে বিশ্বনাথ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাজু খান বলেন, সম্মেলন হলে তৃণমূলের কর্মীদের মতামতের প্রতিফলন ঘটত। তবে যেভাবেই কমিটি হোক যোগ্য নেতারাই দায়িত্ব পাবেন আশা করি। সংগঠনকে প্রতিনিধিত্ব করতে পারেন-এমন নেতৃত্ব না হলে সংগঠন ক্ষতিগ্রস্থ হবে।

বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ বলেন, সম্মেলন হলে ভালো হতো। আমি মনে করি কমিটিতে যাদের ছাত্রত্ব আছে তাদেরকেই রাখা উচিত। যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়েই কমিটি গঠন করার জন্য তিনি জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য বলেন, কমিটি না হওয়ায় নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছেন। কমিটি হলে ছাত্রলীগের প্রাণ ফিরে পাবে। তবে খুব শিগগিরই কমিটি গঠন হবে বলে এমটাই শুনা যাচ্ছে। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানান।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সায়েদ মিয়া বলেন, ত্যাগী নেতাকর্মিদের নিয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা খুবই জরুরী। তবে শুনেছি খুব শিগগিরই ছাত্রলীগের কমিটি গঠিত হবে।

বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, অতীতের চেয়ে বর্তমানে বিশ্বনাথ ছাত্রলীগ অনেক শক্তিশালী। জেলা ছাত্রলীগ চাইলেই উপজেলা ছাত্রলীগের সম্মেলন করতে পারে। এজন্য আমরা প্রস্তুত রয়েছি। দলীয় গ্রুপিংয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ছাত্রলীগ একটি বড় সংগঠন দলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা মতপ্রার্থক্য থাকতে পারে। নতুন নেতৃত্ব আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় বলেন, বিশ্বনাথে ছাত্রলীগের কোন কোন্দল কিংবা গ্রুপিং নেই। ছাত্রলীগকে শক্তিশালী করতে ত্যাগী ও মাঠের নেতাকর্মিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা খুবই জরুরী বলে তিনি মনে করেন।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, সিলেটের বিভিন্ন উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কর্মীসভা আহবান করা হবে। এরপর আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

সিলেট এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top