শিশুদের বেত্রাঘাত করায় ইতালি থেকে ফিরছেন ইমাম!
প্রকাশিত হয়েছে : ৮:১০:০৩,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইতালি থেকে এক বাংলাদেশি ইমামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইতালির আদালত ।
সোমবার (২ ডিসেম্বর) ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এটি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, গত অক্টোবর মাসে ইতালির উত্তরে পাদোভা শহরের একটি মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে ইতালি পুলিশ ।
১৯ বছর বয়সি এই বাংলাদেশি পাদোভা মসজিদে ইমামতি করতেন এবং শিশুদের ইসলামী শিক্ষা দিতেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সে শিশুদের বেত দিয়ে মারধর করতেন, যা ইতালির আইন বিরোধী।
গত দুই মাস তাকে ডিটেনশনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আদালত রায় দেয় তাকে দ্রুত ইতালি থেকে বহিষ্কার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে এবং ইতালি পুলিশ তাই করছে। এই বাংলাদেশির সঙ্গে আফ্রিকার মরক্কোর ২৩ বছরের এক নাগরিককেও ইতালি থেকে বহিষ্কারের আদেশ দেয়া হয়






