logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. শায়খুল হাদিসকে নিয়ে মিথ্যা প্রতিবেদন করায় ঝড় বইছে সবখানে!

শায়খুল হাদিসকে নিয়ে মিথ্যা প্রতিবেদন করায় ঝড় বইছে সবখানে!

প্রকাশিত হয়েছে : ১০:২৩:২০,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৫৩৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনায় শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। উপমহাদেশের সর্বজনশ্রদ্ধেয় এই শীর্ষস্থানীয় আলেমকে হুজির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী আখ্যায়িত করে প্রতিবেদন প্রচার করায় ফুঁসে উঠেছে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ জনতা।

এনিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। গণমাধ্যমের পেশাদারিত্বও নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। টিভি চ্যানেলটি পরিকল্পিতভাবে এ দেশের ওলামায়ে কেরাম সম্পর্কে বিষোদগার করছে বলেও দাবি করেন তারা।

প্রতিবেদনে কী ছিল?

‘পুনরায় সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন’ শিরোনামে বেসরকারি টিভিতে প্রচারিত ভিডিও প্রতিবেদনটির শুরুতে বলা হয়, “দেড় দশকে বিভিন্ন জঙ্গি সংগঠনের ২০ জনেরও বেশি দলীয় প্রধান গ্রেপ্তার হয়েছে, কিন্তু পরবর্তী ধাপের নেতারা আবার ঠিকই সচল করেছে সংগঠন…।”

এ ভূমিকা টানার পর প্রতিবেদক বলেন, “আফগান ফেরত কথিত মুজাহিদরা দেশে ইসলামি রাষ্ট্র কায়েমের লক্ষ্যে গঠন করেন হরকতুল জিহাদ বাংলাদেশ। প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক।”

এছাড়াও প্রতিবেদনটিতে দেশের শীর্ষ কয়েকজন জঙ্গি সংগঠনের তালিকা ও সংগঠনের প্রয়াত আমির ও বর্তমান নেতাদের নাম প্রকাশ করা হয়। নেওয়া হয় বিশিষ্টজনদের মন্তব্যও।

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

এ প্রতিবেদনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ ফয়জুল্লাহ এক পোস্টে এ প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি লেখেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. গণমানুষের কাছে শ্রদ্ধাপূর্ণ সম্মানিত একটি নাম। তিনি ছিলেন এদেশের ইসলামী রাজনীতির একজন অবিসংবাদিত নেতা। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ শায়খুল হাদীসের সাথেই পাঁচ দফার চুক্তি করেছিলেন। সখ্যতা গড়ে তুলেছিলেন। এরকম একজন কিংবদন্তি প্রয়াত শীর্ষস্থানীয় আলেম নেতা মরহুম হওয়ার পরও হলুদ মিডিয়ার চরম মিথ্যাচার থেকে রেহাই পেলেন না!

মুফতী ফয়জুল্লাহ বলেন, সর্বজনশ্রদ্ধেয় শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের জন্য যমুনা টিভিকে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, তাদের মিথ্যা, বিভ্রান্তিকর প্রতিবেদন দেশে বিদ্যমান গণমাধ্যম আইন ও সম্প্রচার নীতিমালাসহ প্রচলিত ফৌজদারি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, আমরা মনে করি, যমুনা টিভি দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে এহেন মিথ্যা অপমানজনক, মানহানিকর, বিভ্রান্তিকর তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকবে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানের ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন।

শায়খুল হাদিস কে ছিলেন?

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এ দেশের শীর্ষস্থানীয় একজন মনীষী আলেম ছিলেন। প্রসিদ্ধ হাদিসগ্রন্থ বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক হবার পাশাপাশি তিনি অর্ধ শতাব্দীরও বেশিকাল বুখারি শরিফের দরস দিয়েছেন। হাদিসশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্যের জন্য তাকে ‘শায়খুল হাদিস’ উপাধি দেওয়া হয়।

১৯৮৮ সালে ঢাকার মোহাম্মদপুরে সাত মসজিদের পাশে জামিয়া রাহমানিয়া আরাবিয়া গড়ে তোলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ মাদরাসার প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মালিবাগ জামিয়া শারইয়্যাতেও প্রিন্সিপাল হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। শাইখুল হাদিসকে কওমি মাদরাসার স্বীকৃতি আদায়ের সংগ্রামী সিপাহসালার বলা হয়।

রাষ্ট্রের প্রচলিত সকল আইন মেনে এ দেশে ‘ইসলামি হুকুমাত’ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন আজীবন।খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও আমির ছিলেন। দলটি বাংলাদেশ সরকারের সকল নিয়ম কানুন মেনে নির্বাচন কমিশনের একটি নিবন্ধিত বৈধ ইসলামি রাজনৈতিক দল। বর্তমানে তাঁর ছেলে মাওলানা মাহফুজুর হক দলটির নেতৃৃত্বে আছেন।

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. চারদলীয় জোটের চার নেতার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের৮ আগস্ট প্রায় ৯৫ বছর বয়সে শায়খুল হাদীস রহ. আল্লাহর সান্নিধ্যে চলে যান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসে প্রতিবাদ কর্মসূচি

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে আজ বাদ আসর মোহাম্মাদপুরের আল্লাহ করীম জামে মসজিদে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সোমবার (২ ডিসেম্বর) দলটির একাধিক কেন্দ্রীয় নেতা আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সরকারি এক টেলিভিশন চ্যানেলে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। উপমহাদেশের সর্বজনশ্রদ্ধেয় এই শীর্ষস্থানীয় আলেমকে হুজির প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী আখ্যায়িত করে প্রতিবেদন প্রচারে আমরা আজ বিক্ষোভ করব।

তারা আরও জানান, প্রতিবেদন প্রচারকারী টিভি কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top