logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. গেইল ‘তরতাজা হয়ে ফের মাঠে ফিরবেন’!

গেইল ‘তরতাজা হয়ে ফের মাঠে ফিরবেন’!

প্রকাশিত হয়েছে : ১১:২৯:১৮,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১৩৫২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সীমিত ওভারের ক্রিকেটের বিনোদন তিনি। সেই ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা এমএসএলে খেলছিলেন জোজি স্টারসের হয়ে। কিন্তু ছয় ইনিংসে ১০১ রান করায় সেই ক্রিস গেলের প্রতি মোহভঙ্গ হয় ক্লাবকর্তাদের। তাই দল ছাড়তে হয়েছে গেলকে। যে কারণে মর্মাহত এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বলে দিলেন, ‘ক্রিস গেইল সম্মান পায় না।’

রবিবার (২৪ নভেম্বর) শেষ ম্যাচ ছিল গেইলের। যে ম্যাচে তিনি ৫৪ রান করেন। তার পরেই সংবাদ সম্মেলনে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, ‘দু’তিনটি ম্যাচে খেলতে না পারলেই বলা হয়, ক্রিস গেইল দলের বোঝা। আমি কেবল বর্তমান দলের কথাই বলছি না। ফ্র্যাঞ্চাইজি লিগে যে দিন থেকে খেলছি, তখন থেকে আজ পর্যন্ত অতীতের সব ঘটনা বিশ্লেষণ করেই এই প্রতিক্রিয়া।’

গেইল আরও বলেন, ‘দুই, তিন বা চার ম্যাচে রান করতে না পারলেই ক্রিস গেইল সব দলের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। শুরু হয় ঝগড়াঝাটি। যা দেখে মনে হয়, এক জন ব্যক্তিই দলের ব্যর্থতার জন্য দায়ী। আমি সম্মান পাই না। লোকে ভুলেই যায়, আমি তাঁদের দলের জন্য কী করেছি।’

যোগ করেন, ‘একবার ক্রিস গেইল ব্যর্থ হলেই নাকি তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। শুরু হয় নানা গুঞ্জন। কেউ বলেন, ক্রিস গেল আর আগের মতো বিধ্বংসী নয়। কেউ বলেন, ক্রিস গেল খেলা ভুলে গিয়েছে। এগুলো শুনতে শুনতে গা সওয়া হয়ে গিয়েছে। এ সব নেতিবাচক কথাবার্তা শুনেই খেলা চালিয়ে যেতে আমি অভ্যস্ত।’

এবারের এমএসএল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গেল ও তাঁর দল দু’তরফেরই খারাপ সময় গিয়েছে। প্রথম পাঁচ ম্যাচে গেলের রান ছিল ৪৭। আর তাঁর দল জোজি স্টারস হেরেছে ছ’টি ম্যাচে। শেষ ম্যাচের আগের রাতে জ্বর হয়েছিল গেলের। কিন্তু তা সত্ত্বেও মাঠে নেমেছিলেন তিনি শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে। যে ম্যাচে তাঁর চেনা মেজাজেই ২৮ বলে ৫৪ রান করেন গেল। কিন্তু তা সত্ত্বেও হারে তাঁর দল। যে প্রসঙ্গে গেল পরে বলেন, ‘দলের প্রত্যেকেই দুঃখ পেয়েছে ফের হারায়। ওদের চেয়ে দুঃখটা আমার কাছে বেশি ব্যক্তিগত। কারণ, শেষ ম্যাচটা আমি জিততে চেয়েছিলাম।’

পাশাপাশি দলের পারফরম্যান্সেরও সমালোচনা করেন গেল। বলেন, ‘গত বারের চ্যাম্পিয়ন হলেও আমাদের দলটা চ্যাম্পিয়নের মতো নয়। কারণ কোনও বিজয়ী দল এই ছন্দে একটা প্রতিযোগিতায় খেলে না। খেতাব ধরে রাখার একটা তাগিদ থাকে সেই আগের বারের চ্যাম্পিয়ন দলের মধ্যে। আমাদের দলে এই মানসিকতার অভাব ছিল।’

যোগ করেন, ‘গত বছর এই দলে খেলেই যা আনন্দ পেয়েছি, তা এবার ছিল না। দলের মধ্যে সমঝোতাটাই ছিল না। আমি খেলতে এসে এ সব দেখে অবাকই হয়েছি। এই সময়ে একটা বিশ্রাম নেওয়ার ইচ্ছা ছিল। তার পরে ফিরতাম। কিন্তু এ বার আর ফিরছি না। কারণ, দলের ড্রেসিংরুমের পরিবেশটাই ঠিক নয়।’

পাশাপাশি গেল জানিয়ে দিয়েছেন, ২০১৯ সালে আর ক্রিকেট খেলবেন না তিনি। আগামী মাসে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচেও খেলবেন না গেল। যে প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকায় বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচে খেলতে বলেছিল। কিন্তু আমি না করে দিয়েছি। নির্বাচকরা চেয়েছিলেন, আমি তরুণ ক্রিকেটারদের সঙ্গে খেলি। কিন্তু আমি বিশ্রাম নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিগ ব্যাশেও খেলতে যাচ্ছি না আমি। জানা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কী ভাবে ড্রাফ্টে আমার নাম থাকছে। কী ভাবে এটা সম্ভব হয়েছে তা জানা নেই। শরীরের বিশ্রাম দরকার। সেটা হয়ে গেলে, তরতাজা হয়ে ফের মাঠে ফিরব।’

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top