logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সিলেটে হেলমেটবিহীন তেলের পর আসছে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাকেল বিক্রয়ে নিষেধাজ্ঞা!

সিলেটে হেলমেটবিহীন তেলের পর আসছে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাকেল বিক্রয়ে নিষেধাজ্ঞা!


প্রকাশিত হয়েছে : ৬:৪৩:৪৫,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১১৩৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে হেলমেট বিহীন তেল না দেয়ার কড়াকড়ির পর এবার আসছে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া মোটরসাইকেল ও থ্রি-হুইলার বিক্রির উপর নিষেধাজ্ঞা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সিলেট অফিসের পক্ষ থেকে মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এ নির্দেশনা জানানো হয়েছে। ১ নভেম্বরের থেকে এ নির্দেশনা কার্যকরও হয়েছে।

ক্রেতাদের ক্রয়কৃত যান রেজিস্ট্রেশনের আওতায় আনতে ও রাজস্ব ফাঁকি এড়াতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিলেট বিআরটিএ সূত্রে জানা গেছে।

বিআরটিএ সূত্রে জানা যায়, ২০০৭ সালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পক্ষ থেকে প্রথমে এ উদ্যোগ নেয়া হয়। পরে পাঁচ বছর পার হয়ে যাওয়ার পরও তেমন কোন অগ্রগতি না থাকায় পুনরায় ২০১২ সালে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বিআরটিএ। সেবারও এ উদ্যোগের অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় চার বছর পর ২০১৬ সালে ফের এ উদ্যোগের ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে বিআরটিএ। দেখতে দেখতে পার হয়ে যায় আরও তিনটি বছর। তবে নির্দেশনা থেকে যায় শুধু কাগজে কলমে। তবে এ নির্দেশনাকে বাস্তবে রূপ দিতে এবার নড়েচড়ে বসেছে বিআরটিএ।

চলতি বছরের ৩০ অক্টোবর সিলেটের মোটরসাইকেল ও থ্রি হুইলার বিক্রয়কারী স্থানীয় সকল এজেন্ট/ডিলারদের কাছে লিখিত নির্দেশনা পাঠিয়ে তা পালনের অনুরোধ করেছে বিআরটিএ সিলেটের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ।

জানা যায়, ৩০ অক্টোবর এ নির্দেশনা জারি করার পর গত ১ নভেম্বর থেকে এটি কার্যকর করা হয়। ফলে এবার থেকে মোটরসাইকেল/থ্রি হুইলার গাড়ি বিক্রির ক্ষেত্রে ক্রেতাদেরকে গাড়িটির বাজার মূল্যের সাথে বিক্রয়কারী প্রতিষ্ঠানকে দিতে হবে রেজিষ্ট্রেশন ফি বাবদ নির্ধারীত মূল্য। নতুবা ক্রেতারা মোটরসাইকেল কিনতে ও বিক্রেতারা মোটরসাইকেল বিক্রি করতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়,উপর্যুক্ত বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, যে সকল মোটরসাইকেল ও থ্রি হুইলার বিক্রয়কারী স্থানীয় এজেন্ট/ডিলার রয়েছে তাদেরকে মোটরসাইকেল/থ্রি হুইলার বিক্রয়কালে তৎসংশ্লিষ্ট আমদানি ও বিক্রয় সংক্রান্ত কাগজপত্র নিকট হস্তান্তর না করে স্থানীয় বিআরটিএ অফিসে যোগাযোগ পূর্বক সংশ্লিষ্ট মোটরযানের রেজিষ্ট্রেশনসহ প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করার জন্য ১ নং সূত্রে বর্ণিত পত্রের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয় হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ত্রণালয় হতে প্রেরিত পত্রের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে ২,৩, ও ৪ সূত্রে বর্ণিত পত্রের মাধ্যমে বিআরটিএ সিলেট সার্কেলকে নির্দেশ প্রদান করে।
ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় বিক্রয়কারী এজেন্ট/ডিলার কর্তৃক যোগাযোগ মন্ত্রণালয়ের উক্তরূপ সিদ্ধান্তকে উপেক্ষা করে বর্ণিত শ্রেণীর মোটরযান বিক্রয় পূর্বক ক্রেতার নিকট রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্রাদি হস্তান্তর করা হচ্ছে। বিক্রয়কারী এজেন্ট/ডিলার কর্তৃক ক্রেতার নিকট কাগজপত্র হস্তান্তরের ফলে ক্রেতাগণ যথাসময়ে রেজিস্ট্রেশন না করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। কোন কোন ক্রেতা সংশ্লিষ্ট মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন না করে রেজিষ্ট্রেশনবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করছেন, যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর পরিপন্থী।

এমতাবস্থায় আপনার প্রতিষ্ঠান কর্তৃক বিক্রিত সকল মোটরসাইকেল/থ্রি হুইলার বিক্রয় সংক্রান্ত কাগজপত্রাদি ক্রেতার নিকট হস্তান্তর না করে, আপনি নিজে কিংবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে ক্রেতার পক্ষে রেজিষ্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করার জন্য এবং প্রতিমাসে বিক্রিত ও রেজিষ্ট্রেশনকৃত মোটরযানের তালিকা সিলেট বিআরটিএ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ ব্যাপারে বিআরটিএ সিলেট অফিসের সহকারী পরিচালক মো. সানাউল হক বলেন, ক্রেতারা আগে টাকা দিবে। পরে তারা বিআরটিএতে প্রয়োজনীয় সকল কাগজাদি জমা দিয়ে, সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে তারপর শোরুম গাড়ি গ্রাহকের কাছে হস্তান্তর করবে। অন্যথায় শোরুম গাড়ি আটকে রাখবে। মানে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া গাড়ি রাস্তায় চলতে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, সিলেটে মোটরসাইকেল ও থ্রি হুইলার চালকদের মধ্যে একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে। প্রত্যেককে গাড়ি কেনার দীর্ঘ সময় পার হয়ে যাবার পরও কেউই গাড়িটি রেজিট্রেশনের আগ্রহ দেখায় না। এতে করে যেমন বেআইনি ভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে, তেমনি সরকার হারাচ্ছে রাজস্ব। তিনি বলেন, ২০০৭ সালে প্রথমে এ আইনটি করা হয়। পরে ২০১২ সালে আবার এ ব্যাপারে রিমাইন্ডার দেয়া হয়, চার বছর পর ২০১৬ সালে এ বিষয়ে ফের রিমাইন্ডার দিয়ে কোন সাড়া পাওয়া না গেলে বর্তমানে আইনটি বাস্তবায়নে কড়াকড়ি করা হয়েছে।

মো. সানাউল হক বলেন, নিয়ম অনুযায়ী এখন থেকে বিক্রয়কৃত মোটরসাইকেল ও ত্রি-হুইলারের কাগজ শোরুম থেকে সরাসরি নিকটস্থ বিআরটিএ অফিসে জমা করে সেখান থেকে নাম্বার নিয়ে তারপর ক্রেতাদের কাছে গাড়ি ও চাবি হস্তান্তর করতে হবে। মানে নাম্বারসহ গাড়ি ক্রেতা/গ্রাহকের হাতে তুলে দিতে হবে। এমন নির্দেশনাই ২০০৭ সালে সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল।এ বিষয়ে তিনি ক্রেতা ও বিক্রেতাদের অবহেলাকে দায়ী করে বলেন, একটা অর্ডার পুরাতন হলে গেলে সবাই একটু রিলাক্সে চলে আসে। সে রকম সবাই রিলাক্সে চলে গিয়েছিলো। কিন্তু এখন থেকে আর এমনটা করার সুযোগ নেই। এখন এ ব্যাপারে আমরা কড়াকড়ি পদক্ষেপ নিয়েছি। সেই পুরাতন অর্ডারই আমরা আবার নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা যতদিন হার্ডলাইনে না যাবো ততদিন এটি কার্যকর হবে না, আর সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি লোকজন আগের মতই চলতে থাকবে। ( সি টুডে)

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top