logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. গোলাপগঞ্জের পর সদরেও সমঝোতায় কমিটি দিতে পারেনি আ’লীগ!

গোলাপগঞ্জের পর সদরেও সমঝোতায় কমিটি দিতে পারেনি আ’লীগ!

প্রকাশিত হয়েছে : ৯:৩১:৩৫,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা কমিটি সমঝোতার মাধ্যমে গঠনে ব্যর্থতার পর এবার সিলেট সদর উপজেলায়ও ব্যর্থ হয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ও জেলা নেতারা। তবে গোলাপগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল করলেও সদর উপজেলায় এমন প্রতিবাদের কোন খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রবিবার (২৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ছিল। উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সম্মেলন শেষে বিকেলে কাউন্সিল অধিবেশনে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি-সম্পাদক মনোনীত করার প্রস্তাব দিলে তা না মেনে কাউন্সিলররা হট্টগোল শুরু করলে পন্ড হয়ে যায় কাউন্সিল। এতে কমিটি না করেই ফিরে আসেন নেতৃবৃন্দ।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক তাদের বিভিন্নভাবে বুঝাতে চাইলেও তারা দাবিতে অনড় থাকেন। ফলে কাউন্সিলস্থল ত্যাগ করে চলে যান তারা।

পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাও তাদের বোঝাতে চেষ্টা করেও কোন লাভ হয়নি। শেষে কমিটি না করেই ফিরে যান তারাও।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের যে তালিকা তৈরি করা হয়েছে এ নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। তাই আমরা এই তালিকা সংশোধনের কথা বলেছি।’ তালিকা সংশোধন করে পরে নতুন কমিটি করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গ, দীর্ঘ ১১ বছর পর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪ জন নেতা লড়াইয়ে ছিলেন।

যদিও শেষ পর্যন্ত এদের মধ্যে সভাপতি পদের ৭ জন এবং সম্পাদক পদের ৮ জন নাম প্রত্যাহার করে নেন। ফলে চূড়ান্তভাবে সভাপতি পদে ৩ জন এবং সম্পাদক পদে ৬ জন মাঠে ঠিকে আছেন।

এরআগে, গত ১৩ নভেম্বর দীর্ঘ প্রায় ১৬ পর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন শেষে শুরু হয় কাউন্সিল। কাউন্সিলরা যখন ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই প্রস্তাব আসে সমঝোতার মাধ্যমে উপজেলা কমিটি গঠনের। প্রস্তাবের সাথে সাথে উপস্থিত ডেলিগেটরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানসহ জেলা নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের শান্ত থাকার জন্য নেতৃবৃন্দ বার বার অনুরোধ করলেও বিক্ষুব্ধদের থামানো যায়নি। ফলে কমিটি গঠন না করে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরে রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোলাপগঞ্জ পৌর সদরে গিয়ে সড়ক অবরোধ করে সাবেক শিক্ষামন্ত্রীর জড়িয়ে নানা স্লোগান দিতে থাকেন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top