বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন রাঙ্গার মেয়ে!
প্রকাশিত হয়েছে : ১:৫৩:১১,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাবার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন জাতীয় পর্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইফ মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুঁই।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বাবার ভুলের দায় নিজের কাঁধে নিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করেছেন।
ফেসবুক লাইভে জুঁই বলেন, আমি মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থণা করেছেন। আপনারাৃ সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন।
মালিহা তাসমিন জুঁই বলেন, শনিবার রাতে একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার একটু ঝামেলা হয়। বাবা আমাকে অনেক ভালোবাসেন। ওই দিন রাতে ছোট একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার রাগারাগি হয়।
পরদিন রবিবার সকালে ঘরের কাউকে কিছু না বলে এমনকি নাস্তা না করে বাইরে চলে যান। পরে আমি বুঝতে পারলাম আমার ওপর অনেক রাগ করেছেন বাবা।
এরই মধ্যে ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীদের কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলছেন, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পর্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার।
বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা।
এজন্য প্রতিক্রিয়া জানাতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।






