logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. সুনামগঞ্জে অভ্যর্থনা জানাতে আ’লীগের দু’গ্রুপের হাতাহাতি!

সুনামগঞ্জে অভ্যর্থনা জানাতে আ’লীগের দু’গ্রুপের হাতাহাতি!

প্রকাশিত হয়েছে : ১২:৩২:১২,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৯৩ বার পঠিত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিবদমান দুটি গ্রুপে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার (৯ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভামঞ্চের বাইরে সাধারণ সম্পাদক প্রদীপ রায় সমর্থিত একটি গ্রুপ এবং মেয়র মোশাররফ মিয়া ও অনুপ্রবেশকারী বিএনপি নেতা হাফিজুর রহমান তালুকদারের সমর্থিত ছাত্রলীগ-যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানাতে গিয়ে দু’গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ায়। স্থানীয় নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে বেলা ২ টায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পূর্ব নির্ধারিত বর্ধিত সভা কলেজ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল কমির শামীম, অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট অবণী মোহন দাস। স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হাসমত খোকন ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, বর্তমান সহসভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর, ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লাহসহ জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি বলেন,‘ নবীন-প্রবীণদের সমন্বয়ে এবং দলের দুর্দিনে যারা কাজ করেছেন, দলে থেকেও যারা কাজ করার সুযোগ পাননি সকলের সমন্বয়ে মিলিতভাবে একটি পরিচ্ছন্ন কমিটি গঠন করতে চাই,এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

ব্যারিস্টার ইমন তাঁর বক্তব্যে বলেন,‘ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল থেকে সুবিধা নিতে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের স্থান আওয়ামী লীগে হবে না। এদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগ করতে হবে। আওয়ামী লীগ কোন একক ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। এদের কারণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন নষ্ট হতে দেয়া যাবে না।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top