logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে সিলেটি ৫ কন্যা

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে সিলেটি ৫ কন্যা

প্রকাশিত হয়েছে : ১১:২৬:৩৬,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৭২ বার পঠিত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ থেকে:: ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এবার লড়বেন সিলেটি ৫ কন্যা। আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে লড়াই করার এ ঘোষণা দেন তাঁরা। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম নির্বাচনের ঘোষণা দিলে সিলেটিদের মধ্যেও সৃষ্টি হয় নির্বাচনী আমেজ। দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৮ জুন।

চলতি সংসদের মেয়াদ শেষের পরে পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২২ সালের ৫ মে। এরই মধ্যে ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা অর্থাৎ ব্রেক্সিট ইস্যু নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম নির্বাচনের ঘোষণা দেন। পাশাপাশি দেশটির লেবার পার্টি, এসএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক (লিব ডেম) দলগুলোও আগাম নির্বাচনে মত দিয়েছে।

নির্বাচনে এমপি পদে প্রার্থী হচ্ছেন, দেশটির সিলেটি বংশোদ্ভূত পাঁচ কন্যা। প্রার্থীরা হলেন- রুশনারা আলী, আফসানা বেগম, ডা. আনোয়ারা আলী, রাবিনা খান ও বাবলিন মলি­ক। যুক্তরাজ্যে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক দল থেকে তারা প্রার্থী হচ্ছেন।

সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে আছেন সিলেটি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। এবারও লেবার পার্টি থেকে তিনি প্রার্থী হচ্ছেন। রুশনারা আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। লেবার পার্টি থেকে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা তিনবার এমপি পদে জয়ী হয়েছেন তিনি। রুশনারাই প্রথম বাংলাদেশি, যিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদে লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এছাড়া, আগামী নির্বাচনে বর্তমানে ক্ষক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে প্রার্থী হচ্ছেন ডা. আনোয়ারা আলী। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুরে। ২০১৫ সালে তিনি তার দল থেকে টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এবার এমপি পদে লন্ডনের হ্যারো ওয়েস্ট আসনে প্রার্থী হচ্ছেন আনোয়ারা। তিনি প্রথম বাঙালি নারী, যিনি কনজারভেটিভ পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করেন। যুক্তরাজ্যে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় তিনি ‘মেম্বার অব দ্য অর্ডার অব ব্রিটিশ অ্যাম্পায়ার’ সম্মাননাও পেয়েছেন।

এবার পূর্ব লন্ডনের পপলার-লাইম হাউস আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন আফসানা বেগম। তার পৈতৃক বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের লুদরপুর গ্রামে। আফসানা লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার ভাইস চেয়ারম্যান। তিনি দলটির লন্ডন রিজিয়নের সদস্য। এ পদে তিনিই প্রথম বাঙালি বংশোদ্ভূত।

এবার লিব ডেম দল থেকে যুক্তরাজ্যের কার্ডিফ সেন্ট্রাল আসনে এমপি পদে লড়বেন ড. বাবলিন মল্লিক। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রামে। যুক্তরাজ্যে কাউন্টি কাউন্সিলে প্রথম বাঙালি ও মুসলিম নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।

আগামী নির্বাচনে লিব ডেম পার্টি থেকে আরেক সিলেটি বংশোদ্ভূত রাবিনা খান এমপি পদে লন্ডনের কেনজিংটন অ্যান্ড চেলসি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। রাবিনা খান বর্তমানে টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েলের কাউন্সিলর। টাওয়ার হ্যামলেটস নির্বাচনেও তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top