logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. আইএস প্রধান বাগদাদি নিহত

আইএস প্রধান বাগদাদি নিহত

প্রকাশিত হয়েছে : ১:৪৯:৩৬,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তা জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকল আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে আইএস প্রধান বাগদাদি নিহত হয়েছেন।

সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন। আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানিয়েছেন আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়। বাগদাদির গোপন আস্তানায় যখন মার্কিন বাহিনী অভিযান চালায় তখন তিনি তার শরীরের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (২৭ অক্টোবর)  গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে। প্রশাসনিক এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্পের এ ঘোষণা হবে বৈদেশিক নীতি সম্পর্কিত। তবে মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হোয়াইট হাউসের কূটনৈতিক কক্ষে ঘোষণাটি দেবেন প্রেসিডেন্ট। গতকাল শনিবার এ বিষয়ে আন্দাজ পাওয়া যায়, যখন ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘বিশাল কিছু একটা ঘটে গেছে।’

গেলো এপ্রিলে আইএসের গণমাধ্যম শাখা আল ফুরকান একটি ভিডিও প্রকাশ করে যাতে তাদের নেতা আবু বকর আল বাগদাদিকে দেখা যায়। ২০১৪ সালের পর প্রকাশে তাকে গত এপ্রিলেই প্রথম বক্তব্য দিতে দেখা যায়। তাকে শেষবার দেখা গিয়েছিল ইরাকের মসুলে অবস্থিত গ্রেট মসজিদে। ২০১৮ সালে ফেব্রুয়ারিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন, ২০১৭ সালের মে মাসে পরিচালিত একটি বিমান হামলায় আইএস নেতা আবু বকর আল বাগদাদি আহত হয়েছিলন।

আহত হওয়ার কারণে তারপর পাঁচ মাস তিনি আইএসের নিয়ন্ত্রণ অন্যের কাছে অর্পণ করেন। ২০১০ সালে ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) নেতা হন বাগদাদি। ২০১৩ সালে আইএসআই ঘোষণা দেয় তারা সিরিয়ায় আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিলে কাজ করছে। বাগদাদি বলেন, তার দল এখন থেকে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্যা সিরিয়া তথা আইএসআইএস অথবা আইএসআইএল হিসেবে পরিচিত হবে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top