গোলাপগঞ্জ আইনজীবী পরিষদ গঠন: আহবায়ক লালা, সচিব আশোক
প্রকাশিত হয়েছে : ২:০৭:০৪,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৫৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আইনজীবীদের নিয়ে গোলাপগন্জ আইনজীবী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালাকে আহবায়ক ও এডভোকেট অশোক পুরকায়স্থকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের পুরো তালিকা এখনও প্রকাশ হয়নি।
কমিটির পরবর্তী সভা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।






