logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সরকারি গুদামে নষ্ট হলো ৮ হাজার কোটি টাকার চাল!

সরকারি গুদামে নষ্ট হলো ৮ হাজার কোটি টাকার চাল!

প্রকাশিত হয়েছে : ১:৪৮:৫৯,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৮৫৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: খাদ্য নিরাপত্তায় ওএমএস, অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দরিদ্রবান্ধব কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন সংস্থার রেশনের জোগানের জন্য সরকারের বছরে ন্যূনতম প্রয়োজন ছয় লাখ টন চাল। ফলে সরকারি গুদামে ওই পরিমাণ চালের মজুতকে বলা হয় ‘স্বাভাবিক মজুত’।

সেখানে এখন সরকারের চালের মজুত দ্বিগুণেরও বেশি, যা এ যাবতকালেরও সর্বোচ্চ। এ বাড়তি চালের মজুত নিয়ে বেশ বিপাকেই রয়েছে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সারা দেশের সরকারি গুদামে এখন খাদ্যশস্যের (চাল ও গম) মোট মজুত ১৬ লাখ ৮৭ হাজার টন। এর মধ্যে চাল ১৩ লাখ ১৫ হাজার টন। চলতি বছরের মজুত আগের সব রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১৫ সালে প্রায় ১২ লাখ টন চাল মজুত ছিল।

এমন পরিস্থিতিতে গুদামে মজুত পুরনো চাল নষ্ট হচ্ছে বলে জানা গেছে। নষ্ট হওয়া প্রায় ২ লাখ টন চালের অর্থিক মূল্য ৮ হাজার কোটি টাকারও বেশি, যা গত বছর আমনের মৌসুমে সংগ্রহ করা হয়েছিল। এসব চাল বছর খানেক ধরে বিভিন্ন সিএসডি-এলএসডি গুদামে পড়ে রয়েছে। সেগুলো খোলাবাজারে বিক্রির কার্যক্রম নেওয়া হলেও তাতে আগ্রহ নেই ক্রেতাদের।

এদিকে বাড়তি মজুত থাকায় আসন্ন আমন মৌসুমে চাল সংগ্রহ নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন করে চাল সংগ্রহের পর সেগুলো কোথায় রাখা হবে তা নিয়ে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধাব্যথা।

যদিও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, চালের বাড়তি মজুত রয়েছে এটা সত্য। তবে এ জন্য আমন সংগ্রহ ব্যাহত হবে না। আমরা আগামী মাসে ৭ লাখ টন আমন কেনার কার্যক্রম শুরু করছি।

তিনি বলেন, সংগ্রহ বৃদ্ধির কারণে সরকারি বিতরণ কার্যক্রমগুলো জোরদার করা হয়েছে। নতুন নতুন ক্ষেত্রে রেশন বাড়ানো হচ্ছে। পাশাপাশি ওএমএসের দাম কমিয়ে বিক্রি বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে। সবমিলে সমস্যা হবে না।

এদিকে সূত্র জানিয়েছে, সারা দেশের খাদ্য বিভাগ থেকে আসা মজুতসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, মজুত চালের মধ্যে প্রায় ২ লাখ টন চাল এখন নষ্ট হচ্ছে।

চালের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার যখন বিব্রত, তখন বাজার স্থিতিশীল রাখতে কেন এ চাল ব্যবহার করা হয়নি, সে প্রশ্ন এখন ঘুরেফিরে আসছে। আবার আসন্ন মৌসুমেও আমন সংগ্রহ কার্যক্রম সফল না হলে কৃষকদের ন্যায্যমূল্য পাওয়া আবারো অনিশ্চয়তার মধ্যে পড়বে।

অন্যদিকে বর্তমানে সরকারি গুদামগুলোতে মোট খাদ্য মজুতের সক্ষমতা ২০ লাখ টন। পাশাপাশি কিছু গুদাম নির্মাণ করা হচ্ছে। এগুলোর নির্মাণকাজ সমাপ্ত হলে সক্ষমতা আরো এক লাখ টন বাড়বে। এমন পরিস্থিতিতে সরকার চাইলেও আমনের পড়ে বাড়তি চাল কিনতে পারবে না।

এদিকে জানা গেছে, ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচির আওতায় বাজারে এখন প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কিন্তু বাজারে চালের দাম তুলনামূলক কম থাকায় ওই চালে আগ্রহ নেই সাধারণ মানুষের। আর বাড়তি মজুত চালের ভার কমাতে খাদ্য অধিদপ্তর এখন দাম কমানোর পরিকল্পনা করছে।

এ জন্য ওএমএসের চালের দাম কমিয়ে নির্ধারণের জন্য একটি প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রতি কেজি চালের দাম ভোক্তা পর্যায়ে ২২ টাকা নির্ধারণ করতে বলা হয়েছে। আর খাদ্য অধিদপ্তর ওইসব চাল ডিলারদের কাছে ২০ টাকা দরে সরবরাহ করবে।

এ বিষয়ে মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, আসলে দাম নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে। আমরা খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছি। আশা করছি, শিগগিরই সেটা কার্যকর হবে।

এদিকে উদ্বৃত্ত চালের চাপ কমাতে সীমিত পরিসরে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েও তার সুফল পাচ্ছে না সরকার। কোন কোন দেশে চাল রপ্তানি করা যায়, সেই বাজার খোঁজার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে উল্লেখযোগ্য কোনো পরিমাণ চাল এখনো রপ্তানি সম্ভব হয়নি। ভুটান ও ফিলিপাইন বাংলাদেশ থেকে চাল কেনার আগ্রহের কথা জানালেও বাস্তবে এখনো তা ফলশূন্য। (সো.নি)

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top