জালালাবাদ ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১১:২৫:১৯,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে জালালাবাদ থানার কালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় বিদেশী একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরা মনফর আলীর কাছ থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।
তিনি জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, জালালাবাদ থানা এলাকায় ‘মনফর বাহিনী’ ত্রাস হিসেবে পরিচিত বলে অভিযোগ আছে। এ বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। জালালাবাদে চেঙ্গেরখালে বালুর নৌকা থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত তিনি। এর আগে একাধিকবার মনফর আলী ও তার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার হন।






