সুপ্রিম কোর্টের এজলাসে উঠলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি
প্রকাশিত হয়েছে : ৫:১৩:১৩,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হাইকোর্টের রায় বাস্তবায়নে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাসের কক্ষগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়। দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো পর্যবেক্ষণ করেন।
এর আগে গত ১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টানানো হয়।
প্রসঙ্গত সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ দেশের সব আদালতে দুই মাসের মধ্যে জাতির পিতার ছবি টানানো ও সংরক্ষণের নির্দেশ দেন।






