logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. প্রবাসীদের জন্য এনআইডি’র আবেদন শুরু হচ্ছে

প্রবাসীদের জন্য এনআইডি’র আবেদন শুরু হচ্ছে

প্রকাশিত হয়েছে : ১২:১০:৩৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রবাসে থাকা বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে আগামী সপ্তাহ থেকে অনলাইনে আবেদনপত্র নেবে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন জমা নেয়া শেষে আবেদনকারীর উপজেলায় তদন্তের পর স্মার্টকার্ড ছাপিয়ে তার অবস্থানস্থলেই সরবরাহ করা হবে।

রবিবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

প্রথম ধাপে চারটি দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকার দেয়া হবে জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চারটি দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের এ কার্যক্রমের আওতায় আনছি। যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও সৌদি আরবের প্রবাসীরা এ সুযোগ পাবেন। আগামী রবিবার অথবা মঙ্গলবার এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটার করে সেখানেই জাতীয় পরিচয়পত্র সরবরাহের জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি লাগে। আমরা বিভিন্ন দেশে সার্ভে করার পর সিঙ্গাপুরকে বেছে নিয়েছিলাম। কিন্তু দেশটির সরকার এখনও অনুমতি না দেয়ায় অনলাইনেই আমরা কার্যক্রম শুরু করব।

এই চার দেশ সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের এ সুযোগ দেয়ার কথা জানিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এই কার্যক্রম সম্পন্ন করতে প্রচারণা চালানো হবে। সংশ্লিষ্ট দেশগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার‌্যক্রমের উদ্বোধন করা হবে।

এনআইডি অনুবিভাগ সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা হবে দুইটি প্রক্রিয়ায়। প্রথমে ইসি একটি আলাদা সার্ভার বসিয়ে তাদের ওয়েবসাইটে আলাদা লিংক যুক্ত করবে। সেই লিংকে ক্লিক করে প্রবাসীরা সংশ্লিষ্ট দেশে বসেই তাদের প্রয়োজনীয় সব কাগজ/দলিলপত্র আপলোড করবেন এবং ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করবেন।

এরপর আবেদনটি সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে তদন্তের জন্য। সেখান থেকে ইতিবাচক প্রতিবেদন আসলে আবেদনকারীকে নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করবে ইসি। পরে আবেদনকারীর দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিতে সংশ্লিষ্ট দেশেই নিবন্ধন কেন্দ্র বসাবে ইসি। সেখান থেকেই আবেদনকারীর আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড বা এনআইডি বিতরণ করবে ইসি।

প্রসঙ্গত, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল বছর দশকখানেক আগে। এরপর প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার দাবিও আলোচনায় আসে। তবে ভোটারদের বায়োমেট্রিক তথ্য সম্বলিত স্মার্ট কার্ড দেয়া শুরু হলেও প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়ায় নানা জটিলতা দেখা দেয়। ফলে বিষয়টি আটকে থাকে।

এর আগে গত বছরের এপ্রিলে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেয়া ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে একটি আলোচনা সভা করেছিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বিশ্বের ১৬০টি দেশে চাকরিসূত্রে অবস্থান করছেন বাংলাদেশের প্রায় এক কোটি নাগরিক। প্রবাসীদের অনেকের নেই কোনো ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সোনার মানুষ হিসেবে পরিচিত এই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটাধিকার।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top