আবরার হত্যায় ছাত্রলীগ সম্পাদকসহ দুই শিক্ষার্থী আটক!
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৫৩,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১১৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) হল থেকে রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার লাশ শের-ই বাংলা হলের সিড়ি থেকে উদ্ধার করা হয়। এই হলেই থাকতেন আবরার। এ টনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলকে আটক করেছে পুলিশ। এই সময় ছাত্রলীগ কর্মী ফুয়াদকেও আটক করা হয়।
সোমবার (৭ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
পুলিশ ও তার পরিবার জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল ও ফুয়াদকে আটক করা হয়েছে। তারা দু’জনই বুয়েট শিক্ষার্থী। মারধরের কারণেই ফাহাদের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।






