ভারত সফরের আগ মুহুর্তে ইমরান খানের ফোন!
প্রকাশিত হয়েছে : ১:৩৩:১৩,অপরাহ্ন ০২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১৬৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারত সফরের আগ মুহুর্তে টেলিফোন করে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (২ অক্টোবর) বিকালে শেখ হাসিনাকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নেন ইমরান খান। এ সময় সম্প্রতি অস্রোপচার হওয়া চোখের কি অবস্থা তাও প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন পাক প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থারও খোঁজখবর নেন।
চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের আগেরদিন ইমরান খান ফোন করে কুশল বিনিময় করেন।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল শেখ হাসিনার। কিন্তু ইমরান খান জাতিসংঘ অধিবেশনে যোগ দিলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি।






