logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. ইলিয়াছ কাঞ্চন শঙ্কিত ও উদ্বিগ্ন!

ইলিয়াছ কাঞ্চন শঙ্কিত ও উদ্বিগ্ন!

প্রকাশিত হয়েছে : ৪:১৮:০৯,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬৫৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ আইনটি সংশোধন করা হবে। তাদের এ কথার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ও অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি শঙ্কিত, আমি উদ্বিগ্ন। তিনি বলেন, এক বছর হয়ে গেল, তারপরও এই আইনটি পাস হওয়ার পর কোনো বিধিমালা প্রণয়ন হয়নি। যে কারণে আইনটি বাস্তবায়ন কিংবা প্রয়োগ করা যাচ্ছে না।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘সড়ক পরিবহন আইনটি আমরা যেভাবে চেয়েছিলাম, এমনিতেই তাতে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এই আইন প্রণয়নের পর আমাদের পক্ষ থেকে একাধিক সংশোধন দেয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি। যেহেতু নানা মত ও গোষ্ঠী রয়েছে, প্রত্যেকের চাওয়া-পাওয়ার হিসাব আছে, সবাইকে সরকারের আস্থার মধ্যে রাখতে হবে- এসব বিবেচনায় আমরা যতটুকু পেয়েছিলাম, তাতেই সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলাম।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কিন্তু এখন শুনতে পাচ্ছি, এই আইনে যতটুকু পেয়েছি, তার ওপর ছুরিকাঁচি চালানো হবে। এটি হলে আইনটি কতটুকু জনকল্যাণে কাজে লাগবে, সেটাই ভাবছি’, যোগ করেন ইলিয়াস কাঞ্চন।

তবে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের কোনো উদ্যোগ নেয়া হয়নি, বিষয়টি শুধুই ‘গুঞ্জন’ বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘আমরা সেতুমন্ত্রীর কথায় আশাবাদী হতে চাই। আমরা বিশ্বাস করি, সেতুমন্ত্রীর কথানুসারে বিষয়টি গুঞ্জন আকারে থাকলেই জনমনে স্বস্তি নেমে আসবে।’

তিনি বলেন, ‘২০১২ সালে এই আইন পাস করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু একটা গোষ্ঠীর কারণে তা সম্ভব হচ্ছিল না। অনেক যুদ্ধ করে, অনেক ত্যাগ-তিতিক্ষার পর এই আইনটি পাস হয়েছে। গত বছর কোমলমতি শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা, পুরো দেশের মানুষের প্রতিবাদে ফেটে পড়াসহ নানা সংগ্রাম, আন্দোলন করতে হয়েছে এর জন্য’, যোগ করেন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান।

২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯’ এবং জাহানারা কাঞ্চনের (ইলিয়াস কাঞ্চনের স্ত্রী) ২৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে অক্টোবর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সর্বশেষ সংবাদ
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top