logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. সিরিজ ট্রফির মালিক বাংলাদেশ-আফগানিস্তান!

সিরিজ ট্রফির মালিক বাংলাদেশ-আফগানিস্তান!

প্রকাশিত হয়েছে : ৪:৪৪:২৫,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮৩৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারলো না। ফলে এককভাবে সিরিজ ট্রফির মালিক হতে পারলো না কোনো দলই। যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ও আফগানিস্তান।

বৃষ্টি হওয়ায় শঙ্কাই অবশেষে সত্যি হলো। ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন অনুসারে জানাই ছিল, যদি ফাইনাল না হয় তবে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যেহেতু ফাইনালের জন্য আলাদা করে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) খেলা শুরুর সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬ টায়। আর টস ছিলো ৬ টায়। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো কিছুই করা যায়নি। তারপরও একটা আশা ছিল, রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলেও কমপক্ষে ৫ ওভার করে খেলা হবে, এমন জানানো হয়েছিল। শেরেবাংলায় বৃষ্টির বেগ বেশি ছিল না, টিপ টিপ করে পড়ছিল। ইলশে গুঁড়ি যাকে বলে। তবে একটানা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলই। মাঝে নয়টার দিকে একবার বৃষ্টি কিছুটা বন্ধ হলে খেলোয়াড়রা মাঠে নামেন, নিজেদের শরীর গরম করতে।

এর মধ্যেই মাঠ পরিচর্যার কাজ করতে থাকেন গ্রাউন্ডসম্যানরা। খেলা শুরু করার মতো মাঠকে প্রস্তুত করতে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শুরু করা যায়নি। রাত নয়টার দিকে ম্যাচ পরিত্যক্তর ঘোষণা দেন আম্পায়াররা। দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ২০০৬ সালের ডিসেম্বরে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে কোন টুর্নামেন্টে অংশ নেয় টাইগাররা। এরপর আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে তিনবার ফাইনালে খেলেও শিরোপার স্বাদ নিয়ে পারেনি বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে কোন টুর্নামেন্টে চতুর্থবারের মত ফাইনালে উঠেছিল সাকিবের দল। আশা ছিল শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘুচিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি শিরোপা জিতবে টাইগাররা। কিন্তু বিধিবাম, বৃষ্টি বাগড়ায় ম্যাচটিই পরিত্যক্ত।

এতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই হয়েছে যৌথভাবে চ্যাম্পিয়ন। ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপের আগে গেল মে’তে প্রথমবারের মত ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। আয়াল্যান্ডে অনুষ্ঠেয় ঐ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। ২০১৬ সালে এশিয়া কাপে প্রথমবারের মত টি-টোয়েন্টির কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে হওয়া কোন টুর্নামেন্টে প্রথমবারের মত ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি টাইগাররা। ভারতের কাছে ফাইনালে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ঐ আসরে পাকিস্তান-শ্রীলংকার মত বড়-বড় দলকে হারায় টাইগাররা।

২০১৮ সালে শ্রীলংকায় নিদাহাস ট্রফির ফাইনালে ওঠে বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হার মানে তারা। ৪ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে চারবার আফগানরা, দু’বার জয় পায় বাংলাদেশ।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top