logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. সিলেট চেম্বারের নেতৃত্ব পেলেন যারা

সিলেট চেম্বারের নেতৃত্ব পেলেন যারা

প্রকাশিত হয়েছে : ৬:৪৯:৫৩,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট চেম্বার অব কমার্সের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের মো. শোয়েব।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার কনফারেন্স হলে নবনির্বাচিত চেম্বার পরিচালকদের ভোটে তিনি ২০১৯-২০২১ সাল মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন। এছাড়া চেম্বারের সিনিয়র সহ সভাপতি পদে চন্দন সাহা ও সহ সভাপতি পদে তাহমিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান জানান, গত ২১ সেপ্টেম্বর পরিচালনা পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ২২ জন পরিচালক প্রাথমিকভাবে নির্বাচিত হন। গত ২২ সেপ্টেম্বর সভাপতি পদে আবু তাহের মো. শোয়েব ও এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পদে চন্দন সাহা ও মো. সাহিদুর রহমান এবং সহ সভাপতি পদে তাহমিন আহমদ ও মো. আব্দুর রহমান (জামিল) মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পরবর্তীতে সোমবার সকালে এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান ও মো. আব্দুর রহমান (জামিল) মনোনয়নপত্র প্রত্যাহার করলে সভাপতি পদে আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি পদে চন্দন সাহা ও সহ সভাপতি পদে তাহমিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ এই দুটি প্যানেলে বিভক্ত হয়ে অংশ নেন প্রার্থীরা। নির্বাচনের ফলাফলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৩ জন প্রার্থী বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করেন। সভাপতি ও দুই সহ-সভাপতি পদে এই প্যানেলের পরিচালকরাই নির্বাচিত হয়েছেন।

সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, চেম্বারের এবারের নির্বাচন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়েছে। তারপরেও নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি মনে করি আমরা শতভাগ সফল হয়েছি। তিনি নির্বাচনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আপীল বোর্ডের চেয়ারম্যান এ. কে. এম শমিউল আলম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত পরিচালনা পরিষদ ও সভাপতিমন্ডলীকে আপীল বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন, নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, নবনির্বাচিত পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, ফখর উস সালেহীন নাহিয়ান, শমশের জামাল, মোঃ আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ফারুক আহমদ মিছবাহ, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ হিজকিল গুলজার, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ আলম, জিয়াউল হক, প্রাক্তন সহ সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ফটিক চন্দ্র সাহা, এজাজ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, মেট্রোলিটন চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল প্রমুখ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top